ই-ব্যাঙ্কিং বাধ্যতামূলক, নয়া ফরমান জারি

নয়াদিল্লী, ১ মার্চ৷৷ ফের নয়া ফরমান৷ বিমুদ্রাকরণের পদক্ষেপে গোটা দেশে অনলাইন ব্যাঙ্কিংকে আরও জনপ্রিয় করে তুলতে আগামী ৩১ মার্চের মধ্যে সকলকে নেট ব্যাঙ্কিয়ের আওতায় নিয়ে আসার নির্দেশিকা জারী হয়েছে৷ নয়া ফরমান অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ই-ব্যাঙ্কিয়ের আওতায় আনতে হবে৷ তার মানে, প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু করতে হবে নেট ব্যঙ্কিং৷ এরই সাথে ডিজিটাল লেনদেনের সঙ্গে অভ্যস্ত হতে হবে গ্রাহকদের৷ ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর ব্যাঙ্কিং সিস্টেমে অভ্যস্ত হতে হবে৷ কেন্দ্রের এই নতুন ফরমানে বিভ্রান্ত গ্রামীণ এলাকার গ্রাহকরা৷ সাধারণ ভাবে ব্যাঙ্কে লেনদেনেই একাংশ গ্রামণী এলাকার গ্রাহক এখনও দক্ষ হয়ে উঠতে পারেননি৷ তার ওপর ই-ব্যাঙ্কিং গ্রামীণ এলাকার গ্রাহকদের মাথায় চিন্তার ভাঁজ ফেলবে বলেই ধারণা করা যাচ্ছে৷