News Flash

  • Home
  • Uncategorized
  • সবার আগে দেখতে হবে জনতার স্বার্থ, বিরোধীদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর
Image

সবার আগে দেখতে হবে জনতার স্বার্থ, বিরোধীদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর

pm-narendra-modiনয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দেশবাসীর ভালোর জন্য সুস্থ আলোচনা হোক সংসদে| বাজেট অধিবেশনের প্রাক্কালে বিরোধীদের উদ্দেশে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট অধিবেশনকে সফল করার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানান| রেল বাজেট ও সাধারণ বাজেট একত্রে পেশ করার সুবিধাগুলি নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার আগে দেখতে হবে জনতার স্বার্থ|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘এই অধিবেশনে অনেক বিষয়ে আলোচনা হোক| বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে কথা হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দলের সঙ্গে| মানুষের ভালোর জন্য আলোচনা হোক|’
সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও বিরোধীদের উদ্দেশে বলেছেন, ‘বাজেট অধিবেশনের গুরুত্ব বিচার করে প্রত্যেকেই আশা করি গঠনমূলক ও সদর্থক আলোচনায় অংশ নেবেন| সরকারের কোনও বিষয় নিয়েই কিছু লুকনোর বা ভয় পাওয়ার নেই| সমস্ত বিষয়েই আলোচনায় রাজি সরকার|’
উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন খুব একটা শান্তিপূর্ণ হয়নি| নোট বাতিল নিয়ে কার‌্যত পণ্ড হয়েছে অধিবেশন| এবার তাই বিরোধীদের শান্তিপূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী| বাজেট অধিবেশনেও যে বিরোধীদের হইহট্টগোলের আশঙ্কা রয়েছে তা বলাইবাহুল্য|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top