মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের লাতুরে একটি মিলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃতু্য হল ৯ জনের| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে| লাতুর পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন কীর্তি অয়েল মিলের মালিক কীর্তি ভুতাদা-ও| বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত ৯ জনের নাম হল, দাগদু পওয়ার, বলিরাম পওয়ার, নরেন্দ্র তেকালে, আর ডি শিন্ডে, মারোতি গাইকোয়াড়, রামভু, আকাশ ভুতে, পরমেশ্বর বিরাজদার এবং আতকারে শিবাজী|
মহারাষ্ট্র শিল্পোন্নয়ন নিগম পরিচালিত কীর্তি অয়েল মিলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন কর্মী| বিষাক্ত গ্যাসে অচৈতন্য হয়ে পড়েন তাঁরা| জানা যায় ৭ জন শ্রমিক মারা গিয়েছেন| পরে আরও ২ জন কর্মীর দেহ উদ্ধার করা হয়| উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে| সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| লাতুর পুুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|

লাতুরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত ৯, ধৃত ৪
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















