News Flash

  • Home
  • Uncategorized
  • লগ্নিকারীদের ভুল বার্তা দিচ্ছেন, মনমোহন-চিদম্বরমকে একহাত নিয়ে বললেন নাইডু
Image

লগ্নিকারীদের ভুল বার্তা দিচ্ছেন, মনমোহন-চিদম্বরমকে একহাত নিয়ে বললেন নাইডু

বেঙ্কাইয়া নাইডু
বেঙ্কাইয়া নাইডু

নয়ািদল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : আজ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন | আগামীকাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| তার আগে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে সরকার ও বিরোধীদের চাপান উতর | এই চাপান উতরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে এক হাত নিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু|
তিনি বলেন, মনমোহন সিং ও পি চিদম্বরম দেশের বর্তমান অর্থনীতির সম্পর্কে মিথ্যে কথা বলছেন| এতে লগ্নিকারীদের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে অভিযোগ করলেন নাইডু| তাঁর অভিযোগ, মনমোহন সিং ও পি চিদম্বরম দুজনেই ব্যর্থ অর্থনীতিবিদ| আমাদের তাঁদের কাছ থেকে কোনও সার্টিফিকেটের দরকার নেই| তাঁরা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিলেন| আর এখন উলটো পালটা বলে লগ্নিকারীদের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন| প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আক্রমণ করে তিনি আরও বলেন, তিনি একসময়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের গর্ভনর, দেশের অর্থমন্ত্রী ও প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন| কিন্তু, তারপরেও প্রধানমন্ত্রীর আসনে বসে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top