News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববন্ধুর সাথে বিপ্লবের বৈঠক ঘিরে জল্পনা
Image

বিশ্ববন্ধুর সাথে বিপ্লবের বৈঠক ঘিরে জল্পনা

bjp-tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি ৷৷ বিরোধী দলের অস্তিত্ব আদৌ রাজ্যে থাকবে কিনা সে প্রশ্ণ আবারও উঠেছে৷ ভাঙন যেখানে বিরোধী শিবিরে প্রতিনিয়ত চলছে এর ফায়দা স্বাভাবিকভাবেই শাসক দল তুলবে তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ কারণ, তৃণমূলে এবার ভাঙন ধরতে চলেছে৷ সোমবার তৃণমূল বিধায়ক বিশ্ববন্ধু সেনের সাথে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ নতুনভাবে পাল্টাচ্ছে বলেই মনে হচ্ছে৷
দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনৈতিক পরিবেশে তৃণমূলের ভাঙন নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল৷ সমালোচকদের মতে, বিধায়ক বিশ্ববন্ধু সেনের পাশাপাশি তৃণমূলের আরো দুয়েকজন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করতে পারেন৷ এদিনের বৈঠক সেই জল্পনাকেই আবারও উস্কে দিয়েছে৷ সূত্রের খবর, বিশ্ববন্ধু সেন অন্তত একজনকে তৃণমূল ছাড়তে ম্যানেজ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন৷ কারণ, দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে গেলে অন্তত দুইজন বিধায়ক নিয়ে দল ছাড়তে হবে বিশ্ববন্ধু সেনদের৷ তৃণমূলে চাপা বিদ্রোহ দেখা দিয়েছে আঁচ করতে পেরেই বিজেপি রাজ্য সভাপতি পৌঁছে গিয়েছেন ধর্মনগরের বিধায়কের বাড়িতে, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের৷ সূত্রের খবর, তৃণমূল ছাড়তে লোভনীয় টোপ দেওয়া হয়েছে বিশ্ববন্ধু সেনকে৷ অবশ্য, নির্বাচনের আর মাত্র বছরখানেক বাকি, এরই মাঝে দল ছাড়ার ঝঁুকি আদৌ বিশ্ববন্ধুবাবু নেবেন কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ দল না ছাড়লেও, ধারণা করা হচ্ছে, ঠিক ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্মুহূর্তে বিজেপির ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিতে পারেন ধর্মনগরের এই বিধায়ক৷ এমনটা ঘটলে রাজ্যে তৃণমূল কংগ্রেস আরো বেকায়দায় পড়ে যাবে৷ কারণ, অন্তিম মুহূর্তে যোগ্য প্রার্থী খোঁজে বের করা ভগ্ণপ্রায় এই দলের পক্ষে কোন মতেই সম্ভব হবে না বলেও নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ ফলে, আগামীদিনে বিরোধী রাজনীতি শক্তিশালী হয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ণ উঠা স্বাভাবিক বলেই মনে হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top