News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার কাজ করতে গিয়ে মাটি চাপায় জখম চারজন
Image

রাস্তার কাজ করতে গিয়ে মাটি চাপায় জখম চারজন

tripura-map-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ রাস্তার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়লেন চার শ্রমিক৷ চারজনেরই বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ রবিবার সকালে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় পূর্ত দপ্তরের অধীন রাস্তার কাজ করতে গিয়েই এই বিপত্তি ঘটেছে বলে জানা গেছে৷
এদিন সকাল আটটা নাগাদ আটজন শ্রমিক ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় পূর্ত দপ্তরের অধীন রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার কাজে নিয়োজিত হয়েছিলেন৷ কিন্তু মাটি কাটার সময় হঠাৎ রাস্তার পাশে জমে থাকা বিশাল মাটির স্তূপ ভেঙ্গে পড়ে৷ মাটির স্তূপের নিচে চাপা পড়েন চার শ্রমিক৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউক্যাপিটেল কমপ্লেক্স থানায়৷ পুলিশ দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন৷ সেখান থেকে চারজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠানো হয়৷ পুলিশ জানিয়েছে, মাটি চাপা পড়া চার শ্রমিক হলেন বিষ্ণু সরকার, নন্দী সরকার, ঝুটন নমঃ এবং হরেন্দ্র সরকার৷ তাদের মধ্যে ঝুটন নমঃ এবং হরেন্দ্র সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে, মাটি কাটতে গিয়ে এই বিপত্তি ঘটেছে৷ বিষয়টি পূর্ত দপ্তরের নজরে নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top