News Flash

  • Home
  • Uncategorized
  • মহা লোক আদালতে ট্রাফিক চালান মামলায় জরিমানা আদায় ৩৩ লক্ষাধিক টাকা
Image

মহা লোক আদালতে ট্রাফিক চালান মামলায় জরিমানা আদায় ৩৩ লক্ষাধিক টাকা

Maha Lok Adalatনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ ট্রাফিক চালান মামলাগুলির নিষ্পত্তির লক্ষ্যে রবিবার আয়োজিত হয় মহা লোক আদালত৷ রাজ্যের পাঁচটি জেলাতে মোট ৪০ টি কোর্টে এদিন ২১ হাজার ৯৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে৷ তাতে জরিমানা আদায় হয়েছে ৩৩ লক্ষ ৯৩ হাজার ৯৫৩ টাকা৷ ত্রিপুরা হাইকোর্ট এই মহাআদালতের উদ্যোগ নেয়৷ রবিবার সকালে সদর জেলা আদালত চত্বরে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় মুখ্যবিচারপতি টি ভাইপেই৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী তপন চক্রবর্তী, বিচারপতি এস সি দাস, বিচারপতি শুভাশিস তলাপাত্র, ত্রিপুরা সরকারের এডভোকেট জেনারেল বিসি দাস এবং রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷
এদিন, পশ্চিমজেলায় ৩০ হাজার ৮০০টি ট্রাফিক চালান সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে ১০ হাজার ২০৪টি মামলা নিষ্পত্তি হয়েছে৷ তাতে, জরিমানা বাবদ আদায় হয়েছে ১৩ লক্ষ ৮৬ হাজার ৩৯৩ টাকা৷ গোমতী জেলায় ৩ হাজার ৮০০টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল৷ এর মধ্যে ১ হাজার ৯৫টি মামলা নিষ্পত্তি হয় এবং ২ লক্ষ ৮০ হাজার ৭৫০ টাকা জরিমানা বাবদ আদায় হয়েছে৷ দক্ষিণ জেলায় ৩ হাজার ৮০০টি মামলার মধ্যে ১ হাজার ১৩১টি মামলার নিষ্পত্তি হয়েছে৷ তাতে ৩ লক্ষ ১০ হাজার ৯২০ টাকা জরিমানা বাবদ আদায় হয়েছে৷ উত্তর জেলায় ৫ হাজার ৫০০টি মামলার মধ্যে ২হাজার ৯৫৭ টি মামলা এদিন নিষ্পত্তি হয়েছে এবং জরিমানা বাবদ আদায় হয়েছে ৬ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা৷ ঊনকোটি জেলায় ৯ হাজার ৯৪৩টি মামলায় মামলার মধ্যে এদিন ৬৪৯৭টি মামলার নিষ্পত্তি হয়েছে৷ তাতে ৭ লক্ষ ৪৬ হাজার ১৯০ টাকা জরিমানা বাবদ আদায় হয়েছে৷
মূলত, দীর্ঘ সময় ধরে নিষ্পত্তিহীন মামলাগুলির নিষ্পত্তির লক্ষ্যেই লোক আদালতের আয়োজন করা হয়৷ রাজ্যের ট্রাফিক চালান মামলাগুলি এক বিরাট সংখ্যায় নিষ্পত্তিহীন হয়ে বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে৷ এবিষয়ে বক্তব্য রাখয়ে গিয়ে ত্রিপুরা স্টেট লিগাল অথরিটির এগজিকিউটিভ চেয়্যারমান তথা বিচারপতি এস সি দাস বলেন, নিম্ন আদালতগুলিতে সারা রাজ্যে মোট ১লক্ষ ৪৮হাজার ২৬৫ টি মামলা বিচরাধীন৷ এর মধ্যে সিভিল মামলা ১০ হাজার ১৫৪টি৷ অপরাধ সংক্রান্ত মামলা ১ লক্ষ ৩৮ হাজার ১২১টি৷ তবে, এই অপরাধসংক্রান্ত মামলাগুলির মধ্যে কেবল ট্রাফিক চালানের মামলা রয়েছে ১ লক্ষ ৭ হাজার ৩৮৩টি৷ যা আদালতের কাছে শিরপীড়া হয়ে দাঁড়িয়েছিল৷ দীর্ঘদিন ধরে মামলাগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকায় এর দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তা দেখা দেয়৷ সে মোতাবেক উদ্যোগ নেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় মুখ্যবিচারপতি৷ আয়োজন করা হয় মহা লোক আদালতের৷ এবিষয়ে সারা রাজ্যে প্রচার করা হয়েছে ট্রাফিক চালান সংক্রান্ত মামলাগুলির যেন দ্রুত নিষ্পত্তি করা হয়৷ মহালোক আদালতে এই মামলাগুলি নিষ্পত্তি করা হলে ট্রাফিক আইন যে জরিমানা ধার্য করা আছে তা অর্ধেক দিয়েই নিষ্পত্তির সুযোগ করে দেওয়া হয়৷ এদিন তিনি জানান, আজ সারা রাজ্যে আদালত গুলিতে ৫৩ হাজার মামলার নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এদিন, বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের এডভোকেট জেনারেল বিসি দাস বলেন, যে কোন মামলায় আদালতে নিষ্পত্তি হলে কোন একপক্ষ খুশির হাসি হাসেন৷ কিন্তু লোকআদালতে নিষ্পত্তির মাধ্যমে উভয় পক্ষই হাসিমুখে বাড়ি ফিরে যান৷ ভারতে প্রাচীনকাল থেকে শালিসি সভার মাধ্যমে বিচার প্রক্রিয়ার প্রচলন রয়েছে৷ তার থেকেই অনুসরণ করে এই লোক আদালতের উদ্যোগ নেওয়া হয়েছে৷
এদিকে, রাজ্য পুলিশের মহানির্দেশক দুর্ঘটনা এখন সন্ত্রাসের আকার নিয়েছে বলে মন্তব্য করেন৷ তাঁর বক্তব্য, রাজ্য পুলিশ সন্ত্রাসবাদ মোকাবেলায় সফলতা অর্জন করতে পারলেও দুর্ঘটনা দিনে দিনে সন্ত্রাসের আকার ধারণ করছে৷ তাতে বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে৷ তবে, এই পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে বলে তিনি দাবি করেন৷ এক পরিসংখ্যান তুলে ধরে রাজ্যে পুলিশের মহানির্দেশক জানান, ২০১৪ সালে সারা রাজ্যে ১২২০টি দুর্ঘটনা ঘটেছে তা ২০১৫ সালে কমে ১০৫৩টি দুর্ঘটনা ঘটেছে৷ ২০১৬ সালে তা আরো কমে ৮৭৩টি দুর্ঘটনা ঘটেছে৷ তিনি দাবি করেন, রাস্তায় এনফোর্সমেন্ট বাড়ানো হয়েছে৷ যার কারণে, দুর্ঘটনার হার কমছে৷ এরই পাশাপাশি তিনি জানান, আদালতগুলিতে দীর্ঘদিন ধরে নিষ্পত্তিহীন ভাবে ট্রাফিক চালান মামলার সংখ্যা বাড়তে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে চালান করার বদলে সঙ্গে সঙ্গে জরিমানা আদায় করা হবে৷ এই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে৷ গত কয়েক বছরের তুলনায় এবছর জরিমানা বাবদ ট্রাফিক দপ্তরের আয় কয়েকগুণ বেড়েছে৷
এদিকে, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইন মন্ত্রী তপন চক্রবর্তী মহালোক আদালত রাজ্যের আদালতগুলিতে দীর্ঘদিন ধরে নিষ্পত্তিহীনভাবে পড়ে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি টি ভাইপেই বলেন, আদালতগুলিতে নিষ্পত্তিহীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করা যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, তাতে আদালতের উপর চাপ কমবে৷ এদিন তিনি জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি দুর্ঘটনায় নিহতদের আর্থিক অনুদান দাবি নিষ্পত্তি হবে৷ বিমা সংস্থাগুলিকে সাথে নিয়ে ঐদিন দাবিগুলির নিষ্পত্তি করা হবে বলে মুখ্যবিচারপতি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top