News Flash

  • Home
  • Uncategorized
  • জ্ঞানশূন্যতা ডায়াবেটিস রোগকে মারণব্যাধিতে পরিণত করার অন্যতম মুখ্য কারণ, জানালেন বিশেষজ্ঞরা

জ্ঞানশূন্যতা ডায়াবেটিস রোগকে মারণব্যাধিতে পরিণত করার অন্যতম মুখ্য কারণ, জানালেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ জ্ঞানশূন্যতা ডায়াবেটিস রোগকে মারণব্যাধিতে পরিণত করার অন্যতম মুখ্য

রবিবার আগরতলায় অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিকাশ রায়কে সম্বর্ধনা দেওয়া হয়েছে৷ নিজস্ব ছবি৷
রবিবার আগরতলায় অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিকাশ রায়কে সম্বর্ধনা দেওয়া হয়েছে৷ নিজস্ব ছবি৷

কারণ৷ রবিবার আগরতলায় অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের ১৯তম বার্ষিক সম্মেলনে ডায়াবেটিস রোগ নিয়ে মানুষের অজ্ঞতাই মূল আলোচ্য বিষয় ছিল৷ এদিন, প্রত্যেক বক্তাই ডায়াবেটিসের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করার পাশাপাশি মানুষের এই রোগ সম্পর্কে জ্ঞানশূন্যতা এই রোগটিকে ভয়াবহ রূপ দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন৷ উদ্বেগের আরো কারণ হল, এখন শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে৷ এক পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ত্রিপুরায় মোট জনসংখ্যার ১০ শতাংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত৷ ২০১৪ সালে ভারতের ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ডায়াবেটিস জনিত রোগের কারণে৷ সারা বিশ্বে বর্তমানে ৩৯ কোটি ডায়াবেটিস রোগী রয়েছেন৷ আশঙ্কা করা হচ্ছে, ২০৩৫ সালনাগাদ ডায়াবেটিস রোগীর সংখ্যা দাঁড়াবে ৬০ কোটি৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় সাড়ে ছয় কোটি মানুষ এই রোগে আক্রান্ত৷ যে গতিতে ডায়াবেটিস রোগ ক্রমাগত ছড়াচ্ছে তাতে ২০৩৫ সাল নাগাদ আমাদের দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ১৬ কোটিতে পৌঁছাবে৷
এদিন তিনি বলেন, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে মানুষের জীবনশৈলী পরিবর্তন ভীষণভাবে প্রয়োজনীয়৷ এই রোগের হাত থেকে রেহাই পেতে কিংবা রক্ষা পাওয়ার জন্য মানুষকে তাদের জীবনশৈলী পাল্টাতে হবে৷ বিশেষ করে নতুন প্রজন্মকে সবচেয়ে বেশি সতর্ক এবং সচেতন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷ এই রোগের হাত থেকে রেহাই পেতে যোগাভ্যাস এর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেছেন৷ তিনি জানান, আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিসর বৃদ্ধি পেলেও আধুনিক চিকিৎসা শৈলী এখনো পর্যাপ্ত হারে ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি৷ তবে, রাজ্য সরকার ক্রমাগত চেষ্টা চালিয়েছে স্বাস্থ্য পরিষেবাকে আরো আধুনিকভাবে গড়ে তোলার জন্য৷ যেহেতু রাজ্যের ৯৫ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল তাই ডায়াবেটিস সচেতনতা বাড়াতে চিকিৎসকদেরও আরো দায়িত্ব নিতে বলেন স্বাস্থ্যমন্ত্রী৷ তাঁর বক্তব্য, রোগীদের সাথে সরাসরি যোগাযোগ একমাত্র চিকিৎসকদেরই হয়৷ ফলে, ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে চিকিৎসকদেরই গুরুদায়িত্ব পালন করতে হবে ৷ প্রত্যেক মানুষের কাছে ডায়াবেটিস রোগ সম্পর্কে বার্তা পৌঁছাতে হবে৷ তবেই, এই রোগের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচানো সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন৷
এদিন, এই অনুষ্ঠানে প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিকাশ রায়কে ফোরামের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ এছাড়াও বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়েছে৷ ডাঃ রূপেন্দ্র ভৌমিক এদিন এই সম্মেলনের মঞ্চে যোগা প্রদর্শন করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top