News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে শুরু শিল্প ও বাণিজ্য মেলা, এবারে কমল স্টলের সংখ্যা

আজ থেকে শুরু শিল্প ও বাণিজ্য মেলা, এবারে কমল স্টলের সংখ্যা

I&Cনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ আন্তর্জাতিক মেলাপ্রাঙ্গণে রবিবার থেকে শুরু হচ্ছে ২৭তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা৷ সাংসদ জীতেন্দ্র চৌধুরী এই মেলার উদ্বোধন করবেন৷ অন্যান্যদের মধ্যে এই মেলায় উপস্থিত থাকবেন রাজ্য সভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, লোকসভার সাংসদ শংকর প্রসাদ দত্ত, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী, বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোঃ শেখওয়াত হোসেন, বিধায়ক রাজকুমার চৌধুরী এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ভি জেনার৷

এদিন তিনি জানান, অন্যান্য বছরের মত এবছর সরকারি ও সরকার অধিকৃত, স্থানীয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং বর্হিরাজ্য থেকে বিভিন্ন সংস্থা এই মেলায় স্টল দেবেন৷ এবছর মোট ১৩৩টি স্টল খুলবে মেলাতে৷ বাংলাদেশ থেকে জামদানি শাড়ি, জুট সিল্ক, খাদ্য সামগ্রী, মেলামাইন, প্লাস্টিক সামগ্রী, বুটিক আচার এবং কাঠের তৈরি হস্তকারু শিল্প প্রদর্শনী হবে এই মেলাতে৷ বর্হিরাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, ঝাড়খন্ড, আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে জুয়েলারি, কটন ফেব্ররিস্ক, হস্ততাঁত, হার্বাল প্রোডাক্ট, হোম অ্যাপ্লায়েন্সেস, ট্রান্সফরমাস, সিল্ক এবং কটনের সামগ্রী প্রদর্শনী করা হবে৷ এছাড়া রাজ্যের বিভিন্ন সংস্থা প্রচুর সামগ্রী নিয়ে এই মেলায় প্রদর্শনী করবে৷ নেডফি, বিএসএনএল, রাবার বোর্ড ও ওএনজিসি’রও প্রদর্শনী থাকবে এই মেলাতে৷ রাজ্য সরকারের অধীনস্থ পিএসইউ এবং সোসাইটিগুলিও এই মেলায় অংশ নিচ্ছে৷

এদিন, শ্রীজেনার জানিয়েছেন, গত বছর মেলায় ৩ কোটি ১০লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে৷ তবে, এবছর বিকিকিনি বাড়বে বলে দপ্তর আশা করলেও তাতে অনেকটাই ভাটা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, গত বছর ২০৬টি স্টল প্রদর্শনী হয়েছিল মেলাতে৷ সে জায়গায় এবছর স্টলের সংখ্যা মাত্র ১৩৩টি৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং বর্হিরাজ্য থেকে গত বছরের তুলনায় এবছর মেলায় অংশগ্রহণের হার কমেছে৷ শ্রী জেনা জানিয়েছেন, গত বছর মেলায় বাংলাদেশ থেকে ৫৩টি সংস্থা স্টল খুলেছিল৷ কিন্তু এবছর বাংলাদেশের সংস্থার স্টলের সংখ্যা মাত্র ১৭টি৷ এবিষয়ে শ্রীজেনার বক্তব্য বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো মেলায় অংশগ্রহণ করার সমস্ত বিষয়গুলি দেখত৷ কিন্তু এবছর তারা এবিষয়ে আগ্রহ দেখায়নি৷ ফলে, বাংলাদেশ চেম্বার অফ কমার্স’র উদ্যোগে ১৭টি বাণিজ্যিক সংস্থাকে এই মেলায় নিয়ে আসা সম্ভব হয়েছে৷ এদিকে, বর্হিরাজ্য থেকেও অংশগ্রহণের হার কমেছে এবার৷ গত বছর বর্হিরাজ্য থেকে এসে মোট ৩০টি স্টল খুলেছিল৷ সে জায়গায় এবছর বর্হিরাজ্যের স্টলের সংখ্যা ২৪টি৷ এনিয়ে শ্রীজেনা জানিয়েছেন, বর্হিরাজ্যের সমস্ত দিক আয়োজন করে থাকেন নেডফি৷ তারাই এবার বর্হিরাজ্য থেকে অংশগ্রহণকারী গত বছরের তুলনায় বেশি জোগাড় করতে পারেনি৷ তবে তিনি দাবি করেন, সরকারি এবং সরকার অধীনস্থ ও স্থানীয়দের অংশগ্রহণে কোন ঘাটতি নেই৷ এজন্যই তার মতে, গত বছরের তুলনায় বিকিকিনি খুব একটা কমবে না, বরং বাড়বে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top