News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশায় জয়পুর–আগ্রা জাতীয় সড়কে ৩০টি গাড়ির সংঘর্ষে হত এক, আহত ৩৬ জন
Image

ঘন কুয়াশায় জয়পুর–আগ্রা জাতীয় সড়কে ৩০টি গাড়ির সংঘর্ষে হত এক, আহত ৩৬ জন

accidentনয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : ঘন কুয়াশায় জয়পুর–আগ্রা জাতীয় সড়কে পর পর ৩০টি গাড়ির সংঘর্ষ । রবিবার ভোরের এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন একজন। আহত কমপক্ষে ৩৬ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কুয়াশার কারণে ১১ নম্বর জাতীয় সড়কে কানোটার কাছে এদিন প্রায় ৩০ টি গাড়ি একে অন্যের সঙ্গে সংঘর্ষে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। যার মধ্যে প্রাইভেট কার ছাড়াও বাস, লরি ছিল। কুয়াশা এতটাই তীব্র ছিল যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। ব্যস্ত হাইওয়েতে তখন একের পর এক গাড়ি ছুটে চলেছে। তখনই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা।
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ১১ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আহতদের যাতে মেডিক্যাল সাহায্যে মেলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলেই রয়েছে। এই দুর্ঘটনা ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, একই সপ্তাহের মধ্যে একই হাইওয়েতে এই নিয়ে দ্বিতীয়বার বড়সড় দুর্ঘটনা ঘটল। এই রাস্তাতেই গত সপ্তাহে পথদুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনাতে আরও ৭জন আহত হয়েছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top