News Flash

  • Home
  • Uncategorized
  • লাগাতার তুষারধসে বিপর‌্যস্ত ভূস্বর্গ, দুই অন্তঃসত্বা মহিলাকে প্রাণে বাঁচাল পুলিশ
Image

লাগাতার তুষারধসে বিপর‌্যস্ত ভূস্বর্গ, দুই অন্তঃসত্বা মহিলাকে প্রাণে বাঁচাল পুলিশ

J&Kশ্রীনগর, ২৮ জানুয়ারি (হি.স.): লাগাতার তুষারধসে কার‌্যত বিপর‌্যস্ত কাশ্মীর উপত্যকার জনজীবন| উপত্যকার বিভিন্ন জায়গা থেকে ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা| এমতাবস্থায় দুই অন্তঃসত্বা মহিলাকে প্রাণে বাঁচাল কাশ্মীর পুলিশ| শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, তুষারধসের ফলে বিপর‌্যস্ত অনন্তবাগ জেলার তিনটি স্কুল এবং আটটি বহুতল| অনন্তবাগ জেলারই দুই অন্তঃসত্বাকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশের তরফে জানানো হয়েছে, অনন্তবাগ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আরু গ্রামে নিজের বাড়িতে আটকে পড়েছিলেন দিলশাদা নামে এক অন্তঃসত্বা মহিলা| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে ওই মহিলাকে উদ্ধার করে| ঠিক একই ঘটনা ঘটেছে ককারনাগের পাঞ্জগাঁও গ্রামেও| এখানে মাসুদা জান নামে এক অন্তঃসত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে এই মুহূর্তে তুষারধসের সতর্কবার্তা জারি করা হয়েছে| বিশেষ করে কুপওয়ারা, উরি, বারামুল্লা, লোলাব, গুরেজ, মাচিল সহ বেশ কিছু এলাকায়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top