News Flash

  • Home
  • Uncategorized
  • পর‌্যটনের কেন্দ্র হিসেবে আরও উন্নতির জন্য গোয়ায় বিজেপিকে জেতানোর আবেদন মোদীর
Image

পর‌্যটনের কেন্দ্র হিসেবে আরও উন্নতির জন্য গোয়ায় বিজেপিকে জেতানোর আবেদন মোদীর

goaনয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : যদি বিজেপি ভোটে জিতে গোয়ায় ক্ষমতা দখল করে, তা হলে পর‌্যটনের কেন্দ্র হিসেবে আরও উন্নতির সুযোগ পাবে গোয়া| শনিবার ভোটের প্রচারে গোয়ায় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতিয়ে আনুন বিজেপিকে, যাতে অন্য কোনও দলের ওপর নির্ভর করতে না হয়| তাহলে গোয়া দেশের সেরা রাজ্য হবে| এদিন পানাজিতে বিধানসভা ভোটের প্রচার করেন প্রধানমন্ত্রী |
প্রধানমন্ত্রীর বক্তব্য, রাজ্যবাসীর আর্থিক উন্নতি ও কর্মসংস্থানের জন্য কেন্দ্র ও গোয়া সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে| আর এ জন্য তারা মূলত গুরুত্ব দিচ্ছে পর‌্যটনে| বিজেপি চায়, এ রাজ্যে সর্বাধিক পর‌্যটক আসুন, যাতে রাজ্যের মানুষের জন্য সর্বাধিক কর্মসম্ভাবনা তৈরি হয়| পর‌্যটকদের জন্য তাঁর সরকার কী কী সুযোগসুবিধে দিচ্ছে, তার খতিয়ানও দিয়ে মোদী বলেন, পর‌্যটকরা এখন ভিসা অন অ্যারাইভালের সুবিধে পাচ্ছেন, পাচ্ছেন ই ভিসাও| এ সবের ফলে সবথেকে বেশি উপকৃত হয়েছে আরবসাগরের গা ঘেঁষে থাকা ছোট্ট গোয়া| বিদেশি পর‌্যটকের আনাগোনা কয়েক গুণ বেড়ে গিয়েছে এ রাজ্যে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top