News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে দিদি ভেনাসকে হারিয়ে ২৩ তম গ্র‌্যান্ডস্লাম জয় করলেন সেরেনা

অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে দিদি ভেনাসকে হারিয়ে ২৩ তম গ্র‌্যান্ডস্লাম জয় করলেন সেরেনা

Serena Williamsমেলবোর্ন, ২৮ জানুয়ারি (হি.স.): দিদি ভেনাসকে হারিয়ে ২৩ তম গ্র‌্যান্ডস্লাম জয় করলেন সেরেনা উইলিয়ামস| অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে শনিবার দিদি ভেনাসকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন সেরেনা | ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৪| এদিন কাঙ্খিত পয়েন্ট পেতেই কোর্টের মধ্যে ধপ করে বসে পড়লেন সেরেনা উইলিয়ামস| তখনও যেন নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে তিনি ইতিহাস কায়েম করেছেন| সমর্থকদের দেখে মুহূর্তের মধ্যেই যেন সম্বিত ফিরল| কোর্টে বসেই দুহাত আকাশে ছুঁড়ে দিলেন| ততক্ষণে দিদি ভেনাসও এগিয়ে এসেছেন| বোনকে জড়িয়ে ধরলেন স্লেহের আলিঙ্গনে| দুজনের চোখের জলই তখন সমস্ত বাঁধ ভেঙে ফেলেছে|
বছরের প্রথম গ্র‌্যান্ডস্লামের ফাইনাল ম্যাচের আগেই ঠিক হয়ে গিয়েছিল মেয়েদের সিঙ্গলস ট্রফিটা যেতে চলেছে উইলিয়ামস পরিবারে | যদিও দিদির তুলনায় পাল্লা কিছুটা ভারী ছিল বোনের দিকেই| আর হলও তাই| দিদি ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ২৩তম গ্র‌্যান্ডস্লাম ট্রফিটি জিতে নিলেন সেরেনা উইলিয়ামস| ছাড়িয়ে গেলেন আরেক টেনিস কিংবদন্তি স্টেফি গ্রাফের ওপেন যুগে মেয়েদের সিঙ্গলসে জেতা ২২টি খেতাবের রেকর্ড| এখন সামনে শুধু অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সর্বকালের খেতাব জয়ের রেকর্ড| যাঁর সংগ্রহে রয়েছে ২৪টি গ্র‌্যান্ডস্লাম সিঙ্গলস খেতাব| এই জয়ের ফলে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে অ্যাঞ্জেলিক কের্বেরের কাছ থেকে শীর্ষস্থানটিও পুনরুদ্ধার করে নিলেন সেরেনা| পাশাপাশি এই নিয়ে অস্ট্রেলিয়া ওপেনে সাত নম্বর গ্র‌্যান্ডস্লাম খেতাব জয় করলেন সেরেনা| এছাড়া তাঁর ঝুলিতে তিনটি ফরাসি ওপেন, সাতটি উইম্বলডন এবং ছটি যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব রয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top