News Flash

  • Home
  • Uncategorized
  • মাফিয়াকে মহিমান্বিত করা রাইস নিষিদ্ধ করা হোক, দাবি শিব সেনা-বিশ্বহিন্দু পরিষদের

মাফিয়াকে মহিমান্বিত করা রাইস নিষিদ্ধ করা হোক, দাবি শিব সেনা-বিশ্বহিন্দু পরিষদের

আমেদাবাদ, ২৭ জানুয়ারি (হি.স.) : এবার শিব সেনা ও বিশ্ব হিন্দু পরিষদের রোষের মুখে বলিউড বাদশার রইস| গুজরাটে সিনেমা নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার শিব সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ| অভিযোগ, এই সিনেমাতে বলিউড বাদশা শাহরুখ খান একজন বাস্তব মাফিয়াকে মহিমান্বিত করেছেন | গত ৱুধবার মুক্তি পেয়েছে রইস| ভিএইচপি নেতা রণছোড় ভরওয়াদের দাবি, ছবিটিতে শাহরুখ খানের চরিত্রটি কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আব্দুল লতিফের উপর ভিত্তি করে তৈরি| রইসে পাক অভিনেত্রী মাহিরা খানের অভিনয় করা নিয়েও কটাক্ষ করেছেন তিনি| মাহিরা খান ভারত বিরোধী মন্তব্য করেছেন বলেও অভিযোগ এই ভিএইচপি নেতার| তবে এতেই ক্ষান্ত থাকেননি তিনি| শাহরুখ খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হোক বলেও দাবি জানান তিনি|
পরিচালক রাহুল ঢোলাকিয়ার ছবিতে কিং খানের বিপরীতে রয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খানকে যা নিয়ে উঠেছিল বিতর্কের ঝড় গত বছর উরিতে জঙ্গি হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল| তবে পাক তারকার উপস্থিতি যাতে রইস-র মুক্তিতে কোনওভাবেই বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে আলাদাভাবে কথা বলেছিলেন শাহরুখ|
উল্লেখ্য, গতবছর উরি হামলার পর পাক অভিনেতাদের উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে সরব হয়েছিল শিব সেনা| অ্যায় দিল হ্যায় মুশকিল-এ পাক অভিনেতা ফাওয়াদ খানকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top