News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন পুরসভা নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত শিবসেনার
Image

আসন্ন পুরসভা নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত শিবসেনার

মুম্বই, ২৭ জানুয়ারি (হি.স.) : আসন্ন পুরসভা নির্বাচনের আগেই মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ভেঙে গেল| বিজেপির সঙ্গে জোট ছিন্ন করেছে বলে তারা দলের তরফ থেকে জানিয়েছেন প্রধান নেতা উদ্ভব থ্যাকারে| তিনি বলেন, আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধেই লড়াই করবে শিবসেনা|
এদিকে শিব সেনা জোট ছাড়লেও বিজেপির পক্ষে সরকার চালানো কঠিন হবে না| সরকার চালানোর জন্য রাজ্য বিধানসভায় বিজেপির যথেষ্ট বিধায়ক রয়েছে| ২৮৮ আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১২২ জন| আর শিবসেনা বিধায়ক ৬৩ জন| বৃহস্পতিবার মুম্বইতে একটি জনসভায় উদ্ধব জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের পুর নির্বাচনে একাই লড়বে শিবসেনা| উদ্ধবের এই ঘোষণার ফলে বিজেপি এবং শিবসেনার পঁচিশ বছরের সম্পর্কে বড়সড় ফাটল দেখা দিল| তাঁর দাবি, জোট রাজনীতি করতে গিয়ে গত পঁচিশ বছরে অনেক ক্ষতি হয়েছে| কিন্তু মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে এখনই বেরিয়ে আসার কোনো ইঙ্গিত তিনি দেননি| এবিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, উদ্ধব বলেছেন, লড়াই শুরু হয়ে গিয়েছে, এবার তা চলবে| ফলে ভবিষ্যতে বিজেপি-শিবসেনার সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে|
নোটবাতিলের পর থেকেই বিজেপি-র বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিল শিবসেনা| পুরনির্বাচনের আসন রফা নিয়ে দুই জোট সঙ্গীর বিভেদ চরমে পৌঁছয়| উদ্ধব পরিষ্কার জানিয়েছেন, ভিক্ষার ঝুলি নিয়ে তিনি কারও কাছে যাবেন না| এখানেই শেষ নয়, শিবসেনায় সৈনিকরা রয়েছেন আর বিজেপিতে গুন্ডারা রয়েছে বলেও আক্রমণ শানিয়েছেন উদ্ধব| শরদ পাওয়ারের এনসিপি এবং বিজেপির কাছাকাছি আসা নিয়ে জল্পনা শুরু হতেই পুরনো জোটসঙ্গীর সঙ্গে সম্পর্কে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন উদ্ধব| শরদ পাওয়ারকে এবছর পদ্মবিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা হওয়ার পরের দিনই বিজেপির সঙ্গে জোট না করার কথা জানিয়ে দিলেন শিবসেনা প্রধান| শরদ পাওয়ারের পদ্ম পুরস্কার প্রাপ্তি আসলে গুরুদক্ষিণা বলেও ব্যঙ্গ করেছেন শিবসেনা প্রধান|
যদিও সরাসরি না হলেও পরোক্ষে উদ্ধবকে জবাব দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ| টুইটে তিনি লিখেছেন, ক্ষমতা দখল করাটাই চূড়ান্ত লক্ষ্য নয়, এটা উন্নয়নের একটি মাধ্যম মাত্র| পরিবর্তন আসবেই, যাঁরা শরিক হতে চায় তাঁদের আমরা সঙ্গে নেব| যাঁরা চায় না, তাঁদের বাদ দেওয়া হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top