ইসলামাবাদ, ২৭ জানুয়ারি (হি.স.) : পাকিস্তানের সিনেমা হলগুলিতে কাবিল দেখানোর ছাড়পত্র দিলেন সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| কাবিলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে পাকিস্তান| সেদেশে ছবিটি রিলিজ করবে|
হাম ফিল্মের তরফে জানানো হয়েছে, সেন্সর বোর্ডের সম্মতি পেলেই রিলিজ় করবে কাবিল| সেই সঙ্গে এও জানানো হয়েছে, রইস যাতে পাকিস্তানে মুক্তি পায় সেই চেষ্টাও করা হচ্ছে| পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ একটি কমিটি গঠন করেছেন| সেই কমিটি থেকেই সার্টিফিকেট পেয়েছে কাবিল| কমিটির প্রধান তথ্য ও সম্প্রচারমন্ত্রী মারয়াম ঔরঙ্গজেব| ছবিটি সেদেশে যাতে রিলিজ় করে, তার জন্য এই সপ্তাহেই আবেদন জমা দেওয়া হয়েছিল| আর এই সপ্তাহের মধ্যেই পেয়ে গেল কাবিল|
উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের এদেশে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করে কয়েকটি সংগঠন| করণ জোহর ও শাহরুখ খান জানিয়েছেন, তাঁরা কখনও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন না| এর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানে ভারতীয় ছবি দেখানো নিষিদ্ধ হয়| কিন্তু বলিউডি সিনেমা না দেখানোর ফলে কয়েক কোটি টাকা ক্ষতি হয়ে যায় পাকিস্তানে| মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের অর্থনীতির একটি বড় অংশ| ফলে, শেষ পর্যন্ত ভারতীয় সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পাকিস্তান| সম্ভবত সেই কারণেই পাকিস্তানে মুক্তি পেতে চলেছে কাবিল|-

পাকিস্তানে মুক্তি পাচ্ছে কাবিল, নো অবজেকশন সার্টিফিকেট দিল পাক সরকার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















