News Flash

  • Home
  • Uncategorized
  • এবার সদ্যজাতের চিকিত্সায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিদেশমন্ত্রী
Image

এবার সদ্যজাতের চিকিত্সায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিদেশমন্ত্রী

sushma swarajনয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : ফের সাহায্যের হাত বাড়াতে দেখা গেল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে| এবার সদ্যজাত শিশুর চিকিত্সায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিদেশমন্ত্রী| ভোপালের হৃদরোগে আক্রান্ত দুদিনের শিশুর চিকিত্সায় সাহায্যের আবেদনে সাড়া দিয়ে এইমসে চিকিত্সার ব্যবস্থা করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| বিদেশমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে চারদিনের ওই অসুস্থ শিশুকে দিল্লির এইমসে ভর্তির ব্যবস্থা করে দিলেন |
২৩ জানুয়ারি দেবেশ শর্মার স্ত্রী বন্দনা একটি শিশুপুত্রের জন্ম দেন| তবে ওই শিশুর শ্বাসযন্ত্র ঠিকঠাক কাজ করছিল না| সাধারণতন্ত্র দিবসে দেবেশ সদ্যজাত শিশুটির চিকিত্সায় সাহায্যের জন্য সুষমার কাছে তাঁর টুইটারে আবেদন করেন| লেখেন, দুইদিনের শিশুর এখনই অপারেশন দরকার| কিন্তু ভোপালে এই অপারেশনের কোনও ব্যবস্থা নেই| সঙ্গে সঙ্গে উত্তর দেন সুষমা| তাঁর ফোন নম্বর চেয়ে নেন| এরপরেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেবেশের সঙ্গে যোগাযোগ করা হয়| এরপরেই ওই শিশুকে দিল্লির এইমসে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়| বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ বলরাম আইরান তাঁকে দ্রুত অপারেশনের পরামর্শ দেন| খুব শিগগিরই তার অপারেশন করা হবে বলে সুষমা জানিয়েছেন|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top