News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তি নষ্ট করলেই দিতে হবে ক্ষতিপূরণ, নয়া আইন আনতে চলেছে রাজ্য সরকার
Image

সম্পত্তি নষ্ট করলেই দিতে হবে ক্ষতিপূরণ, নয়া আইন আনতে চলেছে রাজ্য সরকার

mamata bannerjeeকলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.) : এবার থেকে সরকারি হোক বা বেসরকারি সম্পত্তি নষ্ট করলেই দিতে হবে ক্ষতিপূরণ | শুক্রবার রেড রোডে খাদ্যসাথীর অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| এই ক্ষতিপূরণ আদায়ে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার |
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করলে, যে নষ্ট করবে তার কাছ থেকেই টাকা নেবে সরকার | কারণ আমাদের হাতে পয়সা নেই | সাধারণ মানুষকে আবেদন করছি | কোনও রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না | মানুষকে উস্কে দিয়ে দাঙ্গা বাধানো, বিরোধী রাজনীতি নয় | যারা এতদিন ধরে একাজ করেছেন তারা বিশ্রাম নিন| ভাঙড়ে আন্দোলনে বেশ কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে | ভবিষ্যতে এই ধরণের হিংসাত্মক ঘটনা রুখতে আইন আনতে চলেছে রাজ্য সরকার| আইন কার‌্যকর হলে, সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে হামলাকারী থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে| আগামী বিধানসভা অধিবেশনেই এই আইন আনবে রাজ্য সরকার| সরকারি হোক বা বেসরকারি| গোলমাল, সংঘর্ষের ঘটনায় কোনও সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে হামলাকারী| ভাঙড়ে জমি আন্দোলনে পুলিশের ১২টি গাড়ি জ্বালিয়ে দেওয়া বা জলে ফেলার ঘটনা ঘটে| এর আগেও রাজ্যে সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট হয়েছে| তাই এবার সম্পত্তি নষ্ট বন্ধে আইন লাগু করতে চলেছে রাজ্য সরকার| একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে অশান্তি পাকানো রুখতে বদ্ধপরিকর রাজ্য| এব্যাপারে সবপক্ষকেই সতর্ক হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর| পাশাপাশি তিনি বলেন, কোনও সিভিক ভলান্টিয়ারের চাকরি যাবে না | তাঁরা ৬০ বছর পর‌্যন্ত চাকরি করতে পারবেন|
এদিনের সভা থেকে নাম না করে সিপিআইএমকেও আক্রমণ করে তিনি বলেন, কিছু লোক আছে যারা ক্ষমতায় থাকাকালীন কোন কাজও করেনি| আর এখন রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে জনস্বার্থ মামলা করছে| মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে নোটবাতিল প্রসঙ্গও| বলেন, নোট বাতিলের ফলে মানুষ বিপর‌্যস্ত| এই পরিস্থিতিতে আমাদের সরকার মানুষের পাশে আছে| কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, টাকা নেই, অথচ ক্যাশলেস অর্থনীতির কথা হচ্ছে| এদিন রেডরোডে আইপিএস অফিসার বিশাল গর্গ, সুপ্রতিম সরকার, দময়ন্তী সেন, নীরজ নয়ন পান্ডে, অলোক রাজোরিয়া, রাজীব কুমার, নুরুল আনোয়ার, সঞ্জয় মুখ্যাপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন| ইন্ডিয়ান পুলিশ মেডেল ও প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেলের জন্য এদের নাম পাঠানো হয়েছিল দিল্লিতে| এছাড়াও রাজ্য পুলিশের বেশ কয়েকজন আধিকারিকের হাতে এদিন পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী| অন্যদিকে, স্বাস্থ্যসাথী , খাদ্যসাথী, সৱুজশ্রী, সৱুজসাথী, যুব কল্যাণ দফতর, ছৌনাচ, কন্যাশ্রী লোকপ্রসার প্রকল্প, লেপচা, সুকন্যা প্রকল্পের আওতায় থাকা সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা হয় রেডরোডে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top