News Flash

  • Home
  • Uncategorized
  • আমদানির পরিমাণ কমাতে ফের খুলতে পারে কোলার সোনার খনি
Image

আমদানির পরিমাণ কমাতে ফের খুলতে পারে কোলার সোনার খনি

বেঙ্গালুরু, ২৭ জানুয়ারি (হি.স.) :  বাণিজ্যিক ঘাটতি কাটানোর লক্ষ্যে ফের খুলতে চলেছে ১৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া সোনার খনি| জানা গেছে, কর্নাটকের কোলার ওই সোনার খনিতে কত পরিমাণ সোনা মজুত রয়েছে তার হিসেবে নিকেশ শুরু করেছে রাষ্ট্রায়ত্তমিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড| নিষ্ক্রিয় হয়ে পড়া ভারত গোল্ড মাইনসের আর্থিক অবস্থা ও সংস্থার কর্মী ও বিভিন্ন সংস্থার কাছে বকেয়ার পরিমাণ কত, তা জানতে মন্ত্রক লগ্নি ব্যাঙ্ক এসবিআইক্যাপিটালকে নিয়োগ করেছে বলে খবর | কর্নাটক খনি মন্ত্রকের পদস্থ আধিকারিক বলবিন্দর কুমার বলেছেন, কোলার খনির উত্পাদন শুরু হলে তা সরকারের আমদানির ব্যয় কমানোর ক্ষেত্রে সহায়কহবে| তিনি আরও বলেছেন, এই খনি থেকে স্বর্ণ উত্তোলনের ক্ষেত্রে জোরাল সম্ভাবনা রয়েছে |  প্রাথমিক অনুমানের থেকে অনেক বেশি পরিমাণ সোনা থাকতে পারে|  তবে এই প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন| আর এই খনি চালু করতে কত টাকা দরকার হবে, তা জানা যায়নি| উল্লেখ্য,  ব্রিটিশ ভারতে ১৮৮০ সালে কোলার খনিতে উত্পাদন শুরু হয়েছিল| স্বাধীনতার পর ভারত সরকারের হাতে আসে ওই খনি| কিন্তু লাভজনক না হওয়ায়২০০১-এ ভারত গোল্ড মাইন এই খনি বন্ধ করে দেয়| ভারতে প্রতিবছর প্রচুর পরিমাণে সোনা আমদানি হয়| অপরিশোধিত তেলের পরই ভারতের সবচেয়ে বেশি মূল্যের আমদানিকৃত পণ্য সোনা| যার পরিমাণ বছরে ৯০০ থেকে ১০০০ টন | কিন্তু দেশে এর উত্পাদন যত্সামান্য| মাত্র ২-৩ টন| উত্পাদন বাড়াতেই কোলার ওই খনি পুনরায় চালু করার হতে পারে|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top