News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাশলেস লেনদেনের পক্ষে সওয়াল রাষ্ট্রপতির
Image

ক্যাশলেস লেনদেনের পক্ষে সওয়াল রাষ্ট্রপতির

President Republic Dayনয়াদিল্লী, ২৫ জানুয়ারী (হিঃসঃ)৷৷ দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দেশের ৬৮ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে ক্যাশলেস লেনদেনের পক্ষে সওয়াল করেন দেশের সাংবিধানিক প্রধান৷ তিনি বলেন, দেশ যত ক্যাশলেস লেনদেনের দিকে এগোবে ততই স্বচ্ছ হবে অর্থনীতি৷ একইসঙ্গে বুধবারের ভাষণে সন্ত্রাসবাদ, অসহিষ্ণুতা সহ একাধিক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি৷
এদিনের ভাষণে প্রথমেই দেশের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এরপরই আসেন সন্ত্রাসবাদ প্রসঙ্গে৷ তিনি বলেন, সন্ত্রাসবাদের ভালো বা মন্দ হয় না৷ সন্ত্রাসবাদ মানেই খারাপ৷ তাকে নির্মূল করতে হবে৷ একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷
তবে, আমাদের দেশ যে ক্রমশ এগিয়ে চলেছে সেকথাও উঠে আসে তাঁর বক্তব্যে৷ তিনি বলেন, ‘আমরা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মানবসম্পদের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয়৷ সেনা শক্তির দিক থেকে তৃতীয়৷ সারা বিশ্বের মধ্যে আমাদের দেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷’
অর্থনীতি নিয়ে বলতে গিয়ে নোট বাতিলের কথা টানেন রাষ্ট্রপতি৷ এনিয়ে তিনি বলেন, কালোটাকার বাড়বাড়ন্ত রুখতে পুরনো নোট বাতিল করা হয়েছে৷ এর ফলে দেশের অর্থনীতিতে সাময়িক মন্দা দেখা দিয়েছে৷ তাঁর মতে, দেশ যত ক্যাশলেস লেনদেনের দিকে এগোবে ততই স্বচ্ছ হবে অর্থনীতি৷ এরপর তিনি বলেন, ‘বহুত্বই ভারতের শক্তি৷ সমাজ, সংসৃকতি, ভাষা, ধর্ম- এসবের বহুত্বই ভারতকে শক্তি দিয়েছে৷ সবকিছুকে যুক্তি দিয়ে দেখাই আমাদের পরম্পরা৷ তবে, অসহিষ্ণুতা সহ্য করা হবে না৷ সহিষ্ণুতা, ধৈর্য ও অপরকে শ্রদ্ধাই একটি শক্তিশালী গণতন্ত্রের লক্ষণ৷’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top