News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম দুইজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম দুইজন

accidentনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জানুয়ারী৷৷ আবারো আসাম-আগরতলা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত এক৷ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এই বহিরাগত শ্রমিককে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতাল থেকে৷ দুর্ঘটনার পর বাইক চালক ও বাইকটিকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ঘটনায় জানা যায় গত মঙ্গলবার রাত্র আনুমানিক ৮৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থেকে নিজের কাজ শেষে বিনয় সাহা উনার মালিক বাড়ীতে যাওয়ার সময় তেলিয়ামুড়া ব্রীজ সংলগ্ণ এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা টিআর০৬-৭০৮১ নম্বরের একটি বাইক ধাক্কা দেয়৷ ধাক্কার পরেই ছিটকে পরে এই শ্রমিক৷ পথ চলতি মানুষ সঙ্গে সঙ্গে অগ্ণিনির্বাপক দপ্তরে ও পুলিশে খবব দিলে দমকল বাহিনী এসে ঐ শ্রমিককে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়৷ তার মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত লাগে অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ এদিকে দুর্ঘটনার পর পুলিশ বাইক চালক গোলাবাড়ী এলাকার রবীন্দ্র দাসকে আটক করে৷
এদিকে, আজ বিকাল ৪টা নাগাদ কল্যানপুর থানা এলাকার বাগান বাজারে ভয়াভহ দূর্ঘটনা হয়৷ আহত হয় দুইজন৷ খোয়াই থেকে অটো কল্যানপুর আসার পথে কিষান দেববর্মার বাইসাইকেলে ধাক্কা দেয়৷ ঘটানিট ঘটেছে বাগান বাজার এলাকায়৷ তাতে গুরুতর আহত হয় কিষান দেববর্মা ও তুষার দত্ত নামে দুই যুবক৷ কিষানের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবিতে রেফার করা হয়৷ তুষারকে প্রাথমিক চিকিৎকরে ছেড়ে দেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top