News Flash

  • Home
  • Uncategorized
  • বেলা এগারটায় ব্যাঙ্কে কর্মী নেই, ইউবিআই চন্দ্রপুর শাখায় গ্রাহক হয়রানি চরমে
Image

বেলা এগারটায় ব্যাঙ্কে কর্মী নেই, ইউবিআই চন্দ্রপুর শাখায় গ্রাহক হয়রানি চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ নোট বাতিলের ফলে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার থেকে আস্তে আস্তে উত্তরণ সম্ভব

ইউবিআই চন্দ্রপুর শাখায় কর্মী নেই বেলা এগারটাতেও৷ ছবি নিজস্ব৷
ইউবিআই চন্দ্রপুর শাখায় কর্মী নেই বেলা এগারটাতেও৷ ছবি নিজস্ব৷

হচ্ছে৷ ব্যাঙ্ক এটিএমগুলিতে এখন আর ভিড় দেখা যায় না৷ নতুন নোটের সমস্যাও অনেকটাই মিটেছে বলে দাবি বিভিন্ন ব্যাঙ্ক কর্তাদের৷ এরই মাঝে ইউবিআই ব্যাঙ্কের চন্দ্রপুর শাখায় গ্রাহকদের চরম হয়রানির অভিযোগ উঠেছে৷ সকাল ১১টা বাজলেও কোন কাউন্টারে ব্যাঙ্ক কর্মীরা এসে হাজির হননি৷ আসেন নি ইউবিআই’র চন্দ্রপুর শাখার শাখা প্রবন্ধকও৷ ফলে, এক সমস্যা থেকে নিস্তার পাওয়ার সাথে সাথেই ব্যাঙ্ক কর্মীদের গড়িমসির কারণে নাজেহাল সাধারণ গ্রাহক৷

শনিবার এই দৃশ্য পরিলক্ষিত হয়েছে ইউবিআই’র চন্দ্রপুর শাখায়৷ এমনিতেই শনিবার অর্ধবেলা কাজ হয় ব্যাঙ্কে৷ বেলা দুটোর মধ্যে টাকা জমা নেওয়া এবং তোলা যায়৷ সকাল দশটা থেকে ব্যাঙ্কে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও ঐদিন বেলা ১১টা বাজলেও কোন কাউন্টারেই ব্যাঙ্ক কর্মীদের পাওয়া যায়নি৷ এবিষয়ে কারণ খোঁজ নেওয়া সম্ভব হয়ে ওঠেনি৷ শাখা প্রবন্ধক নিজেই নির্দিষ্ট সময়ের অনেকটা অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও ব্যাঙ্কে আসেননি৷ ফলে, ক্রমাগত বাড়তে থাকে গ্রাহকদের ভিড়৷ উদ্ভুত এই পরিস্থিতিতে জনৈক বৃদ্ধ গ্রাহক হন্যে হয়ে খঁুজছিলেন টাকা জমা দেওয়ার রসিদ৷ নাতির কাছে টাকা পাঠাতে হবে তাই ১০-টার আগেই ব্যাঙ্কে হাজির হয়েছিলেন তিনি৷ দুটো বেজে গেলে টাকা জমা দেওয়া সম্ভব হবে না তাই রসিদের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন৷ ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরাও ব্যাঙ্ক কর্মীরা কটা নাগাদ ব্যাঙ্কে আসবেন সে বিষয়ে কিছুই বলতে পারছিলেন না৷ এমনকি টাকা জমা দেওয়া বা নেওয়ার রসিদ কোথায় রয়েছে সেটাও বলতে পারছিলেন না৷ এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ উপস্থিত গ্রাহকরা হইচই শুরু করে দেন৷ প্রচন্ড চিৎকার চেঁচামেচির খবর পেয়ে দুয়েকএকজন ব্যাঙ্ক কর্মী কাউন্টারে এসে হাজির হন৷ কিন্তু দেরিতে কেন এসেছেন সে প্রশ্ণের কোন সুদত্তর দেননি৷ বরং এক বৃদ্ধা গ্রাহককে শাঁসানোর সুরে বলেছেন মাঝে মাঝে এমনটা হতেই পারে৷ এতে আপনার যদি কোন আপত্তি থাকে তাহলে আমার কিছু করার নেই৷ উপস্থিত কয়েকজন গ্রাহক বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলেও সিদ্ধান্ত নেন৷ কিন্তু ব্যাঙ্কের কর্তাই উপস্থিত ছিলেন না তখন৷ স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ক্ষোভ চাপা দিয়ে টাকা তুলতে এবং জমা দিতে আরম্ভ করেন গ্রাহকরা৷

অভিযোগ ইউবিআই’র চন্দ্রপুর শাখায় এধরনের ঘটনা আগে বহুবার ঘটেছে৷ বহু অভিযোগ জানানো সত্ত্বেও ব্যাঙ্ক কর্মীদের গড়িমসি কোন মতেই কমছে না৷ নোট বাতিলের পদক্ষেপের পর থেকে সারা রাজ্যের পাশাপাশি গোটা দেশেই ব্যাঙ্ক কর্মীরা দিনরাত খেটেছেন৷ যার কারণে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠেছে৷ নোট বাতিলের কারণে উদ্ভুত পরিস্থিতির সমাধানে ব্যাঙ্ক কর্মীদের ভূমিকা কোন ভাবেই খাটো করে দেখার সুযোগ নেই৷ কিন্তু মাঝে মাঝে ব্যাঙ্কে গ্রাহক হয়রানি তাদের পরিশ্রমকে কালিমালিপ্ত করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top