News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জে কৃষক সভার জমায়েতে আসামের যোগাযোগ ব্যবস্থার সমালোচনায় মুখর মানিক সরকার
Image

করিমগঞ্জে কৃষক সভার জমায়েতে আসামের যোগাযোগ ব্যবস্থার সমালোচনায় মুখর মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ জানুয়ারি৷৷ অসমে রেশন ব্যবস্থা থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত খারাপ৷ এমনি

করিমগঞ্জে কৃষক সভার সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
করিমগঞ্জে কৃষক সভার সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

নেই ভাল পানীয় জল, নেই জল সঞ্চল, নেই বিদ্যুৎ, নেই সুকল৷ অসমের করিমগঞ্জ জেলাতে কৃষক সভার সমাবেশে যোগ দিয়ে এ কথা গুলি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

শনিবারে করিমগঞ্জের কলেজ মাঠে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন উপলক্ষ্যে এক সমাবেস অনুষ্ঠিত হয়৷ সভাতে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাছাড়া উক্ত সভাতে উপস্থিত থাকেন অসমের সিপিআইএম দলের রাজ্য কমিটির সভাপতি এবং সম্পাদক৷ প্রধান বক্তা হিসাবে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার তীব্র সমালোচনা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে৷ তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন যে, অসম রাজ্যের রেশন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে উঠেছে৷ এমনকি অসমে পানীয় জল, বিদ্যুৎ, চিকিৎসালয়, সুকল সবকিছুর অবস্থা অত্যন্ত খারাপ৷ কিন্তু ত্রিপুরার মত একটি ছোট রাজ্য বাম সরকার শাসনকালে অধিক উন্নত হয়ে উঠেছে এমনকি শিক্ষিতের হার ভারতবর্ষের বুকে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেছে ত্রিপুরা৷

সমাবেশের পর সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, যে ৮নং অসম ত্রিপুরা সংযোগী জাতীয় সড়ক, শুধু অসম রাজ্যের জন্য নয়, ত্রিপুরার জন্যও অধিক গুরুত্বপূর্ণ৷ জরাজীর্ণ বিপর্যস্থ ৮নং জাতীয় সড়কটির কাজ আরম্ভ হলেও অতি ধীর গতিতে কাজ চলার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তার সাথে অসম রাজ্যের জনগণকে জনমত বানিয়ে নিজের অধিকার নিয়ে আন্দোলন করার উপদেশ ও তুলে ধরেন৷ তিনি আরো বলেন যে, প্রধানমন্ত্রী যে পরিবর্তন করা নতুন মুদ্রা নিয়ে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে জিডিপি রেট, ট্রান্সপোটেশন সিস্টেম বিপর্যস্ত করে ফেলেছেন৷ এমনকি কয়েক লক্ষ মানুষের কাজও হারিয়েছেন৷ সমাবেশ শেষে সন্ধ্যার দিকে পুনরায় সড়ক পথে রাজ্যে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top