News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জের কুশিয়ারা নদী-সীমান্ত দিয়ে ১৭জন বাংলাদেশিকে হস্তন্তর ভারতের
Image

করিমগঞ্জের কুশিয়ারা নদী-সীমান্ত দিয়ে ১৭জন বাংলাদেশিকে হস্তন্তর ভারতের

INDO-BANGLAকরিমগঞ্জ (অসম), ২২ জানুয়ারি, (হি.স.) : বাংলাদেশি ১৭ জন নাগরিককে আজ রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে তাঁদের স্বদেশে পাঠানো হয়েছে| অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করলে তাঁদের শিলচর ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল| আজ সকালে এক মহিলা ও দুই হিন্দুসহ ১৭ জন ইসলাম ধর্মাবলম্বী বাংলাদেশি নাগরিককে করিমগঞ্জ শহরের ওপর দিয়ে প্রবাহিত সীমা-নদী কুশিয়ারা পার করে ওপাড়ের জকিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে দেন অসম পুলিশের সীমান্ত পুলিশ ও বিএসএফ-এর সংশ্লিষ্ট আধিকারিকরা| দুটি নৌকায় তুলে পর্যায়ক্রমে ওপারে পাড়ি দিলে বিজিবি আধিকারিকরা তাঁদের নাগরিকদের বরণ করে নেন|
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৯ জানুয়ারি এই ১৭ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাতে শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে করিমগঞ্জ নিয়ে আসা হয়েছিল| কিন্তু ভারতের বিদেশ মন্ত্রালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র এখানে ভারতীয় আধিকারিকদের হাতে এসে না-পৌঁছনোয় সেদিন তা হয়ে ওঠেনি| আজ ফের কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রৌশন করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপরঞ্জন করের হাতে তাঁদের তুলে দেন| এর পর যাবতীয় প্রক্রিয়া শেষ করে কুশিয়ারা সীমান্ত নদী দিয়ে তাঁদের তুলে দেওয়া হয় জকিগঞ্জে বর্ডার গার্ড অব বাংলাদেশের হাতে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top