News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের পুণেতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ৪
Image

মহারাষ্ট্রের পুণেতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ৪

accidentপুণে, ২১ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুণেতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ৪ জন যাত্রী| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন যাত্রী| তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক| আহতদের প্রথমে নিকটবর্তী সিভিল হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের সোলাপুর জেলার আকলুজে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলার ইন্দাপুর তেহসিলে| মৃত যাত্রীদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি|
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) বালি বাঙ্গার জানিয়েছেন, লাক্সারি বাসে করে মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন যাত্রীরা| ভোর তখন ৫.৩০ হবে, ইন্দাপুর তেহসিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধাবাতে ঢুকে যায় যাত্রীবোঝাই বাসটি| এরপরই বাসটি উল্টে যায়| তড়িঘড়ি আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top