News Flash

  • Home
  • Uncategorized
  • জাতি জনগণনা ভিত্তিহীন দাবি করে আবাস যোজনায় ঘোটালার অভিযোগ প্রদেশ তৃণমূলের
Image

জাতি জনগণনা ভিত্তিহীন দাবি করে আবাস যোজনায় ঘোটালার অভিযোগ প্রদেশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ রাজ্যে ২০১১ সালের আর্থ সামাজিক জাতি জনগণনা তথা সোসিও ইকোনমিক

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ছবি নিজস্ব৷

কাস্ট সেন্সাসের কোন ভিত্তি নেই বলে দাবি করেন প্রদেশ তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ এরই সূত্র ধরে তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে লুটতরাজ চলছে৷ একটি তথ্য তুলে ধরে তাঁর বক্তব্য, উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েতে জাতি জনগণনার ভিত্তিতে ৩৩৬৭ জন সুবিধাভোগী চিহ্ণিত হয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনের জন্য৷ তাদের মধ্যে, কেবলমাত্র ১০৩৬ জনের হদিশ মিলেছে৷ বাকি কারোরই কোন হদিশ পাওয়া যায়নি৷ তাঁর দাবি, ভূয়ো নাম দেখিয়ে কেন্দ্রের কাছ থেকে অর্থ আদায় করেছে রাজ্য সরকার৷ আর সেই অর্থের লুটপাট চলছে৷ তিনি জোর গলায় বলেন, ভূয়ো ২৩৩১ জনকে দেখিয়ে রাজ্য সরকার কেবলমাত্র একটি ব্লকেই ৩০ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার টাকা লোপাট করে দিয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে সুদীপবাবু এই সমস্ত তথ্য তুলে ধরে জানান, বিষয়টি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর গোচরে নেওয়া হয়েছে৷ পাশাপাশি বিজেপি রাজ্য কমিটিকে কটাক্ষ করে বলেন, রাজ্য সরকার দেদার অর্থ লুটপাট করছে, অথচ কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের দলের এবিষয়ে এরাজ্যে কোন হেলদোল নেই৷

২০১১ সালে আর্থ সামাজিক জাতি জনগণনার কাজ সম্পন্ন হয়েছে৷ তাতে, প্রত্যেকের নামে পৃথক আইডি তৈরি হয়েছে৷ সুদীপবাবুর বক্তব্য অনুসারে, কেবলমাত্র যুবরাজনগর ব্লকেই ১০৩৬জনকে বাদ দিলে বাকি সমস্ত আইডি ভুয়ো৷ তাঁর প্রশ্ণ, একটি ব্লকেই এই হাল, তবে সারা রাজ্যের কি অবস্থা৷ স্বাভাবিকভাবেই আর্থ সামাজিক জাতি জনগণনার রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েই এখন প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ সুদীপবাবুর মতে, এরাজ্যে কোন জাতির কত মানুষ রয়েছেন তার সঠিক তথ্য নেই৷ এজন্য তিনি মনে করেন, একটি ব্লকেই ২৩৩১ জন ভূয়ো নাম থাকায় আর্থ সামাজিক জাতি জনগণনার কোন ভিত্তি নেই৷

এদিন তিনি জানান, কেন্দ্রীয় সরকার এই জাতি জনগণনার উদ্যোগ নিয়েছিল৷ কিন্তু নিজস্ব পরিকাঠামোর অভাবে এবিষয়ে কেন্দ্র রাজ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে৷ তাঁর দাবি, রাজ্য সরকার নিজস্ব ব্যবস্থাপনায় জাতি জনগণনার কাজ সম্পন্ন করে৷ তিনি অভিযোগ তুলে বলেন, জাতি জনগণনার সময়ই রাজ্য সরকার কৌশলে ভূয়ো নাম নথিভুক্ত করে ফেলে৷

এদিন তিনি জানান, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী যেমন তপশিলী জাতি, তপশিলী উপজাতি, ওবিসি তাদের জন্য ঘর বন্টনের প্রকল্প আসে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনে সুবিধাভোগীদের চিহ্ণিত করা হয়৷ এই প্রকল্প অনুসারে প্রতি ঘরের জন্য কেন্দ্রীয় সরকাস ১ লক্ষ ৩০ হাজার টাকা করে অর্থ বরাদ্দ করেছে৷ রাজ্য সরকারের হাতে সমস্ত টাকা এসে পৌঁছেছে৷ তাতে তিনি দাবি করে বলেন, কোটি কোটি টাকা এই প্রকল্পের নাম করে আত্মসাৎ করেছে রাজ্য সরকার৷ কারণ, যুবরাজনগর ব্লক ছাড়াও নগর এলাকাতেও ঘরবন্টনের বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে বহু এমন সুবিধাভোগীকে ঘর বন্টন করা হয়েছে যারা এই প্রকল্পের আওতায় কোন ভাবেই আসেন না৷ তাঁর বক্তব্য, যাদের পাকা বাড়ি রয়েছে, কিংবা সরকারি কর্মচারী অথবা আর্থিক দিক দিয়ে স্বচ্ছল তাদের এই প্রকল্প অনুসারে কোন সুবিধা পাওয়ার কথা নয়৷ কিন্তু ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৮নং ওয়ার্ডে ৪৬ জনকে সম্পূর্ণ বেআইনীভাবে ঘর বন্টনের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে৷ তাঁর দাবি, এখানেও রাজ্য সরকার অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই এমন সুবিধাভোগীদের তালিকাভুক্ত করেছেন যারা এই প্রকল্পের আওতায় আসেন না৷ সুদীপবাবু জানান, তিনি পুর কমিশনারকে চিঠি দিয়ে সমস্ত বিষয় জানিয়েছেন এবং অবিলম্বে তাদের ঘর বন্টন প্রক্রিয়া বন্ধ করার দাবি করেছেন৷ এদিন তিনি আরো জানান, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে চিঠিতে তিনি অনুরোধ জানিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ঘর বন্টন প্রক্রিয়ার তদন্ত করার জন্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top