News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে কাটল জাল্লিকাট্টু-জট, অর্ডিন্যান্সে সই করলেন রাজ্যপাল

অবশেষে কাটল জাল্লিকাট্টু-জট, অর্ডিন্যান্সে সই করলেন রাজ্যপাল

tamilnadu-map-2চেন্নাই, ২১ জানুয়ারি (হি.স.) : জারি হয়ে গেল অর্ডিন্যান্স| অবশেষে কাটল জাল্লিকাট্টু-জট | তিন বছর ধরে বন্ধ থাকা জাল্লিকাট্টু ফের চালুর দাবিতে তামিলনাড়ুবাসীর বিক্ষোভের মুখে গতকাল রাতে কেন্দ্রের ছাড়পত্র পায় অর্ডিন্যান্স | শনিবার তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও এই অর্ডিন্যান্সে সই করে দিয়েছেন| সেক্ষেত্রে রবিবারই মাদুরাহয়ে জাল্লিকাট্টুর আয়োজন করা হচ্ছে বলে খবর|
গত ৫ দিন ধরে জাল্লিকাটুতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফুঁসছিল তামিলনাড়ুর জনগণ| কেন্দ্রের অর্ডিন্যান্সে রাজ্যপালের সম্মতির কথা ঘোষণা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনিরসিলভাম জানান, তিনিই আগামীকাল সকাল ১০টায় মাদুরাইয়ের আলানগানাল্লুরে আনুষ্ঠানিকভাবে জাল্লিকাট্টুর সূচনা করবেন| অন্য জায়গায় সেখানকার কেন্দ্র থেকে নির্বাচিত মন্ত্রীরা সকাল ১১ টায় এই খেলার সূচনা করবেন বলে জানান তিনি|
এদিকে শনিবার সকালে জাল্লিকাটুর সমর্থনে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| লিখলেন, তামিলনাড়ুর সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে আমরা গর্বিত| তামিল জনগনের সাংস্কৃতিক আকাঙ্খা পূরণের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে|-

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top