News Flash

  • Home
  • Uncategorized
  • গত ১৮ ঘণ্টায় অসমে পথ দুর্ঘটনায় হত একটি ঘোড়া-সহ চার
Image

গত ১৮ ঘণ্টায় অসমে পথ দুর্ঘটনায় হত একটি ঘোড়া-সহ চার

accidentগুয়াহাটি, ২১ জানুয়ারি, (হি.স.) : গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ ঘণ্টায় অসমের বিভিন্ন প্রান্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজনের করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের দিকে কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বকোর আগছিয়ায় এক পথ দুৰ্ঘটনায় মারা গেছেন সাইকেল আরোহী জনৈক মহম্মদ তারা মিয়াঁ। একটি দ্রুতগামী মেক্সিমো এসে তাকে পিছন থেকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তারা মিয়াঁ। রক্তাক্ত হয়ে বেশ কিছুক্ষণ রাস্তায় ছটফট করতে করতে এক সময় প্রাণত্যাগ করেন তিনি।
এদিকে ধুবড়ির ভাঙারপাড়েও আজ এক ভয়াবহ সড়ক দুৰ্ঘটনা ঘটেছে। যাত্ৰীবাহী একটি বাসের সজোর ধাক্কায় ভেঙে তছনছ হয়ে গেছে এক ঘোড়ার গাড়ি। ওই ঘটনায় ঘোড়া-সহ গাড়ির চালক জাকির হুসেন মারা গেছেন। এতে গুরুতরভাবে আহত হয়েছেন একজন।
তাছাড়া গতকাল রাতে গোয়ালপাড়ায়ও এক পথ দুৰ্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে লাগোয়া নালায় গিয়ে পড়ে গ্ৰ্যান্ড আইটেন। ওই দুৰ্ঘটনায় গাড়ির ভিতরেই মারা গেছেন ভাস্কর কলিতা ও আলাল খন্দকার নামের দুজন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top