News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

suicide-hangingআগরতলা, ২০ জানুয়ারি (হিঃসঃ)ঃ ত্রিপুরার অসামান্য প্রতিভাবান, দেশ জুড়ে আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর ড্রাম বাদক শিশু অংশুমান নন্দী (৫) গত রাতে এক বড় ব্যক্তিগত মানসিক আঘাতের শিকার হয়েছেন৷ জানা  গেছে, তার মা বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা ত্রিপুরাা সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের এম মিউজ এর ছাত্রী রেশমি নন্দী (২৯) গত কাল রাতে আত্মহত্যা করেছেন৷ পুলিশ জানিয়েছেন, রেশমি তার শোবার ঘরে অজ্ঞাত কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন৷ রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটেছে৷ অংশুমানের পিতা বিশ্বজিৎ অন্য ঘরে কাজে ব্যস্ত ছিলেন বলে দাবী৷ বিশ্বজিৎ নিজেও একজন ড্রাম বাদক৷ রাত ১০টা নাগাদ বিশ্বজিৎ লক্ষ্য করেন শয়ন কক্ষে রেশমির কোন সাড়াশব্দ নেই৷ ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন একটি ফ্যানের -এর সঙ্গে ঝুলন্ত তার স্ত্রী৷ কিন্তু রেশমি তখনো জীবিত ছিল৷ বিশ্বজিৎ তার স্ত্রীকে প্রথমে নিকটস্থ আইজিএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ কিন্তু যাবার পথেই রেশমির মৃত্যু হয় এবং জিবিপি হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ময়না তদন্তের পর রেশমী এর প্রাণহীন শরীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ রেশমির মৃত্যুতে শিল্পী মহলে বিষাদের গভীর ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top