News Flash

  • Home
  • Uncategorized
  • অখিলেশের প্রার্থী তালিকায় জায়গা পেলেন মুলায়ম ঘনিষ্ঠ শিবপাল যাদব ও আজম খান
Image

অখিলেশের প্রার্থী তালিকায় জায়গা পেলেন মুলায়ম ঘনিষ্ঠ শিবপাল যাদব ও আজম খান

akhilesh-mulayamলখনউ, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম তিন দফার জন্যে ১৯১ জনের প্রার্থীপদ ঘোষণা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব| তাত্পর‌্যপূর্ণ ভাবে ১৯১ জনের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন মুলায়ম ঘনিষ্ঠ শিবপাল যাদব এবং সপা নেতা আজম খান| এক সূত্রের তরফে দাবি করা হয়েছিল, মুলায়ম সিং যাদব অখিলেশের সঙ্গে দেখা করে তাঁর ভাই শিবপাল যাদবের জন্যে নির্বাচনে টিকিট দাবি করেন| কিন্তু সেসময় যাদব পরিবারের দ্বন্দ্ব তুঙ্গে ছিল| পরে নির্বাচন কমিশন অখিলেশকেই সপা-র প্রতীক চিহ্ন সাইকেল এবং নিজের দল ব্যবহারে সম্মতি দেয়| এরপর পরিস্থিতি পরিবর্তন হওয়ায় সিদ্ধান্ত বদলে শিবপাল ও আজমকে টিকিট দিতে রাজি হন অখিলেশ|
প্রসঙ্গত, মুলায়ম অখিলেশকে ৩৮ জনের একটি প্রার্থী তালিকা দিয়েছিলেন| সেখানে যদিও প্রথমে নাম ছিল না শিবপালের| পরে সিদ্ধান্ত বদলে ওই তালিকায় মুলায়ম শিবপালের নাম শুরু থেকেই প্রস্তাব করেন| ওই ৩৮ জনের তালিকায় নাম ছিল শিবপাল পুত্র আদিত্য যাদবসহ আরও বেশ কিছু মন্ত্রীর| এই সমস্ত ব্যক্তিরা মুলায়ম ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজ্য রাজনীতিতে| আর এরা আবার অখিলেশের অপছন্দের তালিকায় ছিলেন| তবে পরিবর্তিত পরিস্থিতিতে আশ্চর‌্যজনকভাবে মুলায়ম ঘনিষ্ঠ দুই নেতাকে টিকিট দিলেন অখিলেশ যাদব|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top