News Flash

  • Home
  • Uncategorized
  • চার বছর পর সেঞ্চুরির স্বাদ পেলেন যুবরাজ, ধোনিরও সেঞ্চুরিতে ভারত বড় ইনিংস গড়ল
Image

চার বছর পর সেঞ্চুরির স্বাদ পেলেন যুবরাজ, ধোনিরও সেঞ্চুরিতে ভারত বড় ইনিংস গড়ল

cricketকটক, ১৯ জানুয়ারি (হি.স.) : ২০১১ বিশ্বকাপের পর ফের ঝকঝকে ইনিংস খেললেন যুবরাজ সিং| বৃহস্পতিবার বরাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে যুবরাজ সিংয়ের ব্যাটিং দাপটে ম্যাচে ফিরল ভারত| আর একই সঙ্গে প্রায় ছ’বছর পর সেঞ্চুরির স্বাদ পেলেন ‘পাঞ্জাব কা পুত্তর’ যুবি|
এদিন টসে জিতে ইংল্যান্ড প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়| ম্যাচের শুরুর ধাক্কা সামলে কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় ইনিংস গড়ল ভারতীয় দল| সৌজন্যে দুই অভিজ্ঞ খেলোয়াড় যুবরাজ সিংহ ও মহেন্দ্র সিং ধোনি| তাঁদের অসাধারণ শতরানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮১ রান করল ভারতীয় দল|
দু বছর পর একদিনের ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন করলেন যুবরাজ| পুণেতে সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠল যুবির ব্যাট| কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করে দলের বিপর‌্যয় সামলান এই অভিজ্ঞ বাঁ-হাতি| মাত্র ২৫ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া| ততক্ষণে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান| আর অধিনায়ক বিরাট কোহলি মাত্র ৮ রান করে ক্রিস ওয়াকসের বলে প্যাভিলিয়নের পথ ধরেন| প্রথম ম্যাচে ১২২ রানের ঝকঝকে ইনিংস খেলা বিরাট তারপর চতুর্থ উইকেটে অবিভক্ত ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে থেকে দলকে টেনে তোলেন যুবরাজ ও ধোনি|
প্রথম থেকে আক্রমণাত্মক ইনিংস খেলে একদিনের কেরিয়ারে ১৪তম সেঞ্চুরি করলেন যুবরাজ| ২০১১ বিশ্বকাপের পর এটাই প্রথম সেঞ্চুরি যুবির| চিপকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন| ১১৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি| বিশ্বকাপে পর এক ইনিংস খেলে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছিলেন যুবরাজ| তারপর অবশ্য সময়টা ভালো যায়নি| ফুসফুসের ক্যান্সারের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকেন যুবি| কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে ফের বাইশ গজে ফেরেন| কিন্তু বিশেষ দাগ কাটতে পারেননি|
শেষবার ইংল্যান্ডের ভারত সফরের পর টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি| তারপর আর টেস্ট দলে না ফিরলেও একদিনের ম্যাচে খেলেন| ২০১৩ পর‌্যন্ত চারবছর পর ফের একদিনের ক্রিকেটে ফিরে রাজকীয় ইনিংস খেললেন যুবরাজ| ৯৮ বলে ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিতে পৌঁছান যুবি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top