News Flash

  • Home
  • Uncategorized
  • দুদিনের পাহাড় সফরে দার্জিলিং পৌঁছলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু
Image

দুদিনের পাহাড় সফরে দার্জিলিং পৌঁছলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু

w-sureshprabhu-kcrf-621x414livemintশিলিগুড়ি, ১৯ জানুয়ারি (হি.স): দুদিনের পাহাড় সফরে এলেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু| বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বাগডোগরা বিমান বন্দরে নামেন তিনি| তারসঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ তথা রাজ্যমন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া| বিমানবন্দরে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির শিলিগুড়ি শাখার সভাপতি প্রবীন আগরওয়াল, অভিজিত্ রায়চৌধুরী সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব| সেখানে শিলিগুড়ির বিজেপি নেতৃত্ব এখানকার কিছু সমস্যা রেলমন্ত্রীর কাছে তুলে ধরেন| মূলত শিলিগুড়ির বাগরাকোট এলাকায় লেভেল ক্রশিং এবং টাউন স্টেশনের সমস্যার সমাধানের জন্য তাকে উদ্যোগী হতে অনুরোধ করেন| এদিকে, বাগডোগরা থেকে হেলিকপ্টারে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হন রেলমন্ত্রী ও দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া|
এন এফ রেলওয়ে মালিগাওয়ের চিফ পাবলিক রিলেশন অফিসার প্রণব জ্যোতি শর্মা জানান, আগামীকাল রেলওয়ে আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু| এরপর তিনি রেলের একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন| অনুষ্ঠানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সঙ্গে ইউনেস্কোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে|
মূলত এই চুক্তি স্বাক্ষরিত হবে হেরিটেজ তকমা পাওয়া টয়ট্রেনের সংরক্ষণ, উন্নয়নের জন্য| এদিনই রেলমন্ত্রী দার্জিলিংয়ের বিজেপির সহ সহযোগী দলের জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে গুড গর্ভনেন্স নিয়ে বৈঠক করবেন| ২১ জানুয়ারি রেলমন্ত্রী সিকিমের রাজধানী গ্যাংটকে যাবেন| সেখানে গুড গর্ভমেন্স নিয়ে চিন্তন ভবনে সাংবাদিক, চেম্বার অফ কমার্স, শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত হবেন| সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং এবং রাজ্যপালের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছেন রেলমন্ত্রীর| নাথুলাও যাওয়ার কথা রয়েছে রেলমন্ত্রীর|
দার্জিলিং জেলা সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, খুশির খবর| ঐতিহাসিক চুক্তি হতে চলেছে রেলের| পাহাড়বাসীর সমর্থন এবং সহযোগিতায় টয়ট্রেন হেরিটেজ তকমা পেয়েছে| ১০০ বছর ধরে পাহাড়ে টয়ট্রেন চলছে| ইউনেস্কোর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে দার্জিলিং হিমালয়ান টয়ট্রেনের আরও উন্নয়ন হবে| পাহাড়ের রেলকে আরও প্রচার করতে হবে, যাতে পর‌্যটকের সংখ্যা এখানে দিন প্রতিদিন আরও বাড়ে| আর পর‌্যটকের সংখ্যা বাড়লে এখানকার ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, তেমনই বেকার যুবক-যুবতীদের চাকরীর সুযোগ আসবে|
অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং দেখা করেন রেলমন্ত্রী সুরেশ সুরেশ প্রভাকর প্রভুর সঙ্গে| দীর্ঘক্ষণ আলোচনা হয় তাদের মধ্যে| উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top