News Flash

  • Home
  • Uncategorized
  • যোধপুর আদালতে স্বস্তি, বেআইনি অস্ত্র মামলায় বেকসুর খালাস পেলেন সলমন
Image

যোধপুর আদালতে স্বস্তি, বেআইনি অস্ত্র মামলায় বেকসুর খালাস পেলেন সলমন

salman-khanযোধপুর, ১৮ জানুয়ারি (হি.স.): যোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে স্বস্তি পেলেন বলিউড অভিনেতা সলমন খান| বুধবার, ১৮ জানুয়ারি দীর্ঘ ১৮ বছরের পুরানো বেআইনি অস্ত্র মামলায় বেকসুর খালান পেলেন সলমন খান| লাইসেন্সের মেয়াদ অতিক্রান্ত হওয়া আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ ছিল সলমনের বিরুদ্ধে| সেই আগ্নেয়াস্ত্র দিয়েই ১৮ বছর আগে চিঙ্কারা হরিণমেরেছেন সলমন| বুধবার সলমনের আইনজীবী জানিয়েছেন, সরকার পক্ষ প্রয়োজনীয় প্রমাণ দিতে পারেনি, তাই বিচারক সলমনকে বেকসুর খালাস করেছেন| উপযুক্ত প্রমাণের অভাবেই সলমনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়|

দীর্ঘ ১৮ বছর আগে ১৯৯৮ সালে `হাম সাথ সাথ হে’ ছবির শু্যটিংয়ের সময় যোধপুরের কনকনি গ্রামে কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে| অভিযোগ, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ বন্দুক দিয়ে লুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন তিনি| সলমনের বিরুদ্ধে মামলা করে বন দফতর| যোধপুর জেলা দায়রা আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হয় গত বছরের ৯ ডিসেম্বর|

গত ৯ জানুয়ারি আদালত জানিয়েছিল, ১৮ জানুয়ারি বেআইনি অস্ত্র মামলার রায়দান হবে| সেই মতো মঙ্গলবার রাতেই বোন আলভিয়াকে নিয়ে যোধপুর পেঁ ছন সলমন| এদিন আদালতেও সলমনের সঙ্গে ছিলেন তঁার বোন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top