News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ দমনে ও জনগণের সাহায্যার্থে বিমুদ্রাকরণ ঐতিহাসিক পদক্ষেপ ঃ রাজ্যপাল
Image

সন্ত্রাসবাদ দমনে ও জনগণের সাহায্যার্থে বিমুদ্রাকরণ ঐতিহাসিক পদক্ষেপ ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ নোট বাতিলের পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাজ্যপাল তথাগত রায়৷

মঙ্গলবার বিমুদ্রাকরণ এবং নগদহীন লেনদেন শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্যপাল তথাগত রায়৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার বিমুদ্রাকরণ এবং নগদহীন লেনদেন শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্যপাল তথাগত রায়৷ ছবি নিজস্ব৷

তাঁর মতে, কালো টাকা, জাল নোট এবং সন্ত্রাসবাদ দমনে ও সাধারণ জনগণের সাহায্যার্থে বিমুদ্রাকরণ এক ঐতিহাসিক পদক্ষেপ৷ তিনি মনে করেন, দেশের সাধারণ জনগণ এই পদক্ষেপ সাদরে গ্রহণ করেছেন, কারণ নোট বাতিলে যে সমস্যা দেখা দিয়েছে তা আস্তে আস্তে মিটতে শুরু করেছে৷ মঙ্গলবার বিমুদ্রাকরণ এবং নগদহীন লেনদেন শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল এভাবেই তাঁর অভিমত ব্যক্ত করেছেন৷
রাজ্যপালের দাবি, কালো টাকা লুকিয়েছিল, নোট বাতিলের পদক্ষেপে সেই টাকা বেরিয়ে এসেছে৷ শুধু তাই নয়, ব্যাঙ্কেও প্রচুর টাকা জমা পড়েছে৷ তিনি মনে করেন, কালো টাকা যাদের কাছে রয়েছে বিমুদ্রাকরণ তাঁদের কাছেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ নোট বাতিলের পদক্ষেপে সাধারণ জনগণের উপর মারাত্মক কোন প্রভাব পড়েনি৷ এদিন তিনি বলেন, বর্তমান সময়ে বিমুদ্রাকরণ এবং নগদহীন লেনদেন বহুলচর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সাধারণ জনগণের জীবনে তাতে সামান্য পরিবর্তন আনা হচ্ছে৷ তিনি জোর গলায় বলেন, এধরনের ঐতিহাসিক পদক্ষেপ কিংবা পরিবর্তন দেশে নতুন নয়৷ আগামীদিনেও এধরনের পরিবর্তন কিংবা পদক্ষেপ নেওয়া হলে একাংশের জনগণের বিচলিত হয়ে পড়া খুবই স্বাভাবিক৷
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে ইতিহাসের পাতা থেকে কিছু উদাহরণ তুলে ধরেন৷ ১৯৫০ সালে ৯ পয়সার মুদ্রা বাজারে এসেছিল৷ তখনো এনিয়ে বিভিন্ন অংশের মানুষের নানারকম প্রতিক্রিয়া দেখা গিয়েছিল৷ কিন্তু কিছুদিন বাদে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়৷ তেমনি ১৯৮০ সালে যখন কম্পিউটার আমাদের দেশে চালু হয়েছিল তখনো এর বিরুদ্ধে আওয়াজ উঠেছিল৷ কম্পিউটার বেকারত্ব বাড়াবে, সে তত্ত্ব তুলে ধরে অনেকেই বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছিল৷ কিন্তু প্রযুক্তির এই দানকে আজ মানুষ কোনভাবেই খাটো দেখতে পারবেন না৷ কম্পিউটার এবং প্রযুক্তি ছাড়া আজ কোন কিছুই ভাবা অসম্ভব৷
একই ভাবে নোট বাতিলের পদক্ষেপে ব্যাঙ্ক এবং এটিএমের বাইরে লম্বা লাইন দেখা গেছে ঠিকই কিন্তু তা ছিল মূলত শহরকেন্দ্রিক৷ গ্রামীণ এলাকায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে কাউকেই খুব একটা দেখা যায়নি৷ রাজ্যপাল বলেন, বিমুদ্রাকরণের পাশাপাশি নগদহীন লেনদেনও দেশের অর্থনৈতিক ব্যবস্থায় এক ঐতিহাসিক দিকের সূচনা করতে চলেছে৷ নগদহীন লেনদেন মানে নগদ ছাড়া লেনদেন নয়৷ চিন্তাধারার বদল ঘটালে নিশ্চিতভাবে বোঝা যাবে নগদ টাকার ব্যবহার কম করার জন্য নগদহীন লেনদেনের ধারণার উৎপত্তি হয়েছে৷ তিনি মনে করেন, অর্থনীতির এই নয়া মাধ্যম আগামীদিনে দেশের উপকারে কাজে লাগবে৷
তবে ভারতের মত দেশের পরিকাঠামোর নিরিখে নগদহীন লেনদেন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কতটা সম্ভব সে বিষয়ে কিছুটা সংশয় রয়েই যাচ্ছে৷ এই কর্মশালায় উপস্থিত সিএসসি’র সিইও দীনেশ কুমার ত্যাগী বলেন, দেশে মোট জনসংখ্যার মাত্র ৫২ লক্ষ মানুষ প্রযুক্তিগতভাবে শিক্ষিত৷ এজন্য কেন্দ্রীয় সরকার আগামী দু’বছরে ৬ কোটি দেশবাসীকে প্রযুক্তিগতভাবে সাক্ষর করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ এধরনের পদক্ষেপ ২০০৬ সালেই নেওয়া হয়েছিল৷ ৫০টি গ্রাম নগদহীন লেনদেন সুবিধাযুক্ত করার জন্য দত্তক নেওয়া হয়েছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top