News Flash

  • Home
  • Uncategorized
  • সাতটি রাইফেল-সহ আটক তিন মুসলিম জঙ্গি
Image

সাতটি রাইফেল-সহ আটক তিন মুসলিম জঙ্গি

terrorismকোকরাঝাড় (অসম), ১৭ জানুয়ারি, (হি.স.) : সেনাবাহিনীর রেড হর্ন ডিভিশন এবং অসম পুলিশের যৌথ অভিযানে মুসলিম ইউনাইটেড লিবারেশন টাইগার অব অসম (মালটা)-এর তিন কট্টর সদস্য আটক হয়েছে। ধৃতদের জেহেরুল ইসলাম (৩৬), জাভেদ আলি (৩৬) এবং আজিত আলি (৩০) বলে পরিচয় পাওয়া গেছে। এরা সকলেই নিম্ন অসমের বঙাইগাঁও জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবরে প্রকাশ। তাদের হেফাজত থেকে সাতখানা রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জানানো হয়েছে, সেনা গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে সোমবার শেষ রাতের দিকে কোকরাঝাড় জেলার নায়েকগাঁও এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। আজ মঙ্গলবার ভোরের দিকে এই তিন যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন অভিযানকারীরা। অসংলগ্ন কথাবার্তায় তাঁদের সন্দেহ মজবুত হলে আটক করা হয় তাদের। সেনা-পুলিশের জেরায় তারা মালটা শিবিরে আগ্নেয়াস্ত্র সরবরাহ করে এবং সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে স্বীকার করেছে, জানিয়েছে পুলিশের সূত্রটি। পরবর্তীতে তাদের জবানবন্দির ভিত্তিতে গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার হয় ওই সাতটি রাইফেল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top