News Flash

  • Home
  • Uncategorized
  • মেসি-রোনাল্ডোকে পিছনে ফেলে ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার নেইমার

মেসি-রোনাল্ডোকে পিছনে ফেলে ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার নেইমার

Neymarনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার| সম্প্রতি সিআইইএস ইউরোপের সবচেয়ে দামি ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে| ফুবলারদের বর্তমান ট্রান্সফার মূল্য অনুযায়ী এ তালিকা তৈরি করা হয়| যেখানে শীর্ষে মেসি, রোনাল্ডোকে পিছনে ফেলে এক নম্বর জায়গাটি দখল করেছেন নেইমার|
সম্প্রতি ইউরোপে ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করা ১০ ফুটবলারকে নিয়ে একটি গবেষণা করা হয়| সেখানেই এই ফলাফল উঠে আসে| প্রতি বছরই এই গবেষণা চালায় সুইজারল্যান্ডের সিআইইএস ফুটবল অবজারভেটোরি নামের প্রতিষ্ঠানটি| গত অক্টোবরের পর থেকে বাজে ফর্মে রয়েছেন নেইমার| তারপরও বাজার মূল্য এতোটুকু কমেনি বার্সার এই তারকার| ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে তার বাজার মূল্য ধরা হয়েছে ২৪৬.৮ মিলিয়ন ইউরো| তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমারের ক্লাব সতীর্থ আর্জেন্টাইন মেসি (১৭০.৫ মিলিয়ন ইউরো)| সেরা পাঁচে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(১২৬.৫ মিলিয়ন ইউরো) | পর্তুগিজ এই তারকা স্থান হয়েছে সাত নম্বরে|
গত আগস্টে জুভেন্টাস থেকে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন ইউরোর িবনিময়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি পল পগবার অবস্থান তৃতীয়| তার বাজার মূল্য ১৫৫.৩ মিলিয়ন ইউরো | চার নম্বরে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান (১৫০.৪ মিলিয়ন ইউরো)| পাঁচে বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ (১৪৫.২ মিলিয়ন ইউরো)| ছয়ে টটেনহামের হ্যারি কেন (১৩৯.২ মিলিয়ন ইউরো)| সাতে রোনাল্ডোর পর আট নম্বরে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা (১১৩.৮ মিলিয়ন ইউরো), নয়ে টটেনহামের ডেল আলি (১১০.৫ মিলিয়ন ইউরো) এবং দশে চেলসির এডেন হ্যাজার্ড (১০১.৫ মিলিয়ন ইউরো)|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top