News Flash

  • Home
  • Uncategorized
  • বিরল কৃতিত্ব ঝাড়খন্ডের স্পিনার আশরাফের, এক ওভারে ৫, শূন্য রানে নিলেন ৬ উইকেট
Image

বিরল কৃতিত্ব ঝাড়খন্ডের স্পিনার আশরাফের, এক ওভারে ৫, শূন্য রানে নিলেন ৬ উইকেট

cricketরাঁচি, ১৭ জানুয়ারি : বিরল কৃতিত্ব | এক ওভারে পরপর পাঁচ বলে পাঁচ উইকেট| শুধু তাই নয় কোনও রান না দিয়ে নিলেন ছটি উইকেট| এই বেনজির নজির গড়লেন ঝাড়খণ্ডের স্পিনার সরফরাজ় আশরাফ| কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি-২০ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি| ইয়ং পায়োনিয়ার সিসি দলের হয়ে এই সাফল্য পান আশরাফ| সরফরাজ় ঘূর্ণিঝড়ে বেসামাল হয়ে ১০৭ রানে গুটিয়ে যায় মারকারা ইউথ ক্লাব| পাশাপাশি, ব্যাট হাতেও সফল ২৭ বছর বয়সী এই ক্রিকেটার | ব্যাট হাতে তিনি ৪০ রান করেন | প্রথমে ব্যাট করতে নেমে পায়োনিয়ার সিসি চার উইকেটে ২৬৪ রান করে|
ম্যাচের পর তিনি জানান, রান আটকানোর জন্য আমি আক্রমণাত্মক বল করতে পছন্দ করি| আমার বিশ্বাস যে এই কারণেই আমি উইকেট পাই| আমি মালিঙ্গার মতো ডেলিভারি করি| এতেই ব্যাটসম্যানরা হকচকিয়ে যায়| ব্যাটসম্যান একদিক থেকে রান করে গেলে, আমি তার দূর্বল জায়গাটা খোঁজার চেষ্টা করি|
তিনি আরও জানিয়েছেন, আশা করি নির্বাচকরা আমার এই খেলা দেখেছেন| আগামী আইপিএল-এর দিকে আপাতত তাকিয়ে রয়েছি| জাতীয় দলের হয়েও আমি খেলতে চাই| আমার বিশ্বাস যে আমি ভালো খেললেও কিছুতেই নির্বাচকদের নজরে পড়ছি না|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top