News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিক্সা চালককে মারধর, এসডিপিও অফিস ঘেরাও
Image

ই-রিক্সা চালককে মারধর, এসডিপিও অফিস ঘেরাও

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ সোমবার রাতে বটতলায় ই-রিক্সা চালককে আটক ও মারধর করার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ উর্দ্ধগামী হতে শুরু করেছে৷ জানা যায়, সিআইটিইউর কর্মী সমর্থকরা সিট্যু নেতা আশিষ দেবের প্রকাশ্য মদতে টমটম চালক তথা ই-রিক্সার সাধারণ সম্পাদক শ্যামল দাসকে সোমবার রাতে আটক করে বেধড়ক মারধর করা হয়৷ শ্যামল দাস বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের একনিষ্ঠ কর্মী৷ তিনি ই-রিক্সার ভারতীয় মজদুর সংঘের সম্পাদকও বটে৷ সে কারণেই সিআইটিইউর নেতা কর্মী সমর্থকরা সোমবার রাতে বটতলায় আটক করে মারধর করেছে৷ এব্যাপারে সোমবার রাতেই বটতলা পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়৷ কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি৷ মঙ্গলবার সদরের এসডিপিওর কাছে ডেপুটেশান ও স্মারক লিপি প্রদান করেছে ভারতীয় মজদুর সংঘ৷ ঘটনা সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিককে বিস্তারিতভাবে অবহিত করা হয়৷ এসডিপিও এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top