News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসিতে ইনটার্নিদের ধর্মঘট ৫ম দিন অতিক্রান্ত
Image

টিএমসিতে ইনটার্নিদের ধর্মঘট ৫ম দিন অতিক্রান্ত

TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট ও ধর্না আন্দোলন মঙ্গলবার পঞ্চম দিন অতিক্রান্ত হয়েছে৷ কর্তৃপক্ষ দাবি প রণের কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে  পারেননি৷ ফলে আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল৷ গত শুক্রবার থেকে ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা সমবেতনের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন৷ উল্লেখ্য, জিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত ইন্টার্নরা প্রতিমাসে ১৮ হাজার টাকা করে সাম্মানিক ভাতা পাচ্ছেন৷ অথচ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত ইন্টার্নরা মাত্র ১০ হাজার টাকা সাম্মানিক ভাতা পাচ্ছেন৷ এনিয়ে  তাদের মধ্যে তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷এরই পরিপ্রেক্ষিতে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছে৷ মঙ্গলবার আন্দোলনকারীরা ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের অফিসের সামনে দীর্ঘক্ষণ ধর্নাও সংগঠিত করেন৷ তবে অধ্যক্ষের কাছ থেকে তারা ইতিবাচক কোন সাড়া পাননি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top