News Flash

  • Home
  • Uncategorized
  • অটো দূর্ঘটনায় আশঙ্কাজনক চালক, দমকল কর্মীদের ভূমিকায় উত্তেজনা

অটো দূর্ঘটনায় আশঙ্কাজনক চালক, দমকল কর্মীদের ভূমিকায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ রবিবার বিকেল চারটে নাগাদ মেড্ডা চৌমুহনীর ঘোষ পাড়া এলাকায় একটি পণ্যবাহী ক্যান্টার ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুটি গাড়িই দ্রুতবেগে চলছিল৷ মুখোমুখি সংঘর্ষের ফলে অটো রিক্সাটি রাস্তা থেকে নিচে পড়ে যায়৷ তাতে অটোর চালক গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন৷ কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে খানিকটা বিলম্ব হয়৷ এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গালিগালাজ দেওয়া হয়৷ তাতে সেখানে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়৷ এরই মধ্যে স্থানীয় লোকজনরা আহত অটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ অটোটির নম্বর টিআর-০১- এ-৪৩৯৯৷ এবং মালবাহী ক্যান্টারটির নম্বর টিআর০৩- ই-১৯৪১৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ উভয় গাড়ির চালকের দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top