News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইস্যুতে আরবিআই আগরতলা শাখায় প্রদেশ কংগ্রেস গণধর্ণা দেবে ১৮ই

নোট বাতিল ইস্যুতে আরবিআই আগরতলা শাখায় প্রদেশ কংগ্রেস গণধর্ণা দেবে ১৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ নোট বাতিল ইস্যুতে কংগ্রেস আরবিআইয়ের আগরতলা শাখা অফিসের সামনে গণধর্ণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ শুধু তাই নয় এই ইস্যুতে জোরদার আন্দোলন সংগঠিত করা হবে বলেও জানা গিয়েছে৷ শীতঘুমে আচ্ছন্ন কংগ্রেস দল অবশেষে অস্তিত্বের প্রশ্ণে নাড়াচাড়া দিতে শুরু করেছে৷ রবিবার আগরতলা কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ সভা থেকে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১৮ জানুয়ারি নোট বাতিল ইস্যুতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিসের সামনে গণধর্না ও ঘেরাও সংগঠিত করা হবে৷ এই আন্দোলনে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷ উল্লেখ্য, ইতিপূর্বেই এই ইস্যুতে অন্যান্য দল আন্দোলন সংগঠিত করেছে৷ এখন মান বাঁচাতে কংগ্রেস দলও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিস ঘেরাও করার কর্মসূচী গ্রহণ করেছে৷ কংগ্রেসেরই আন্দোলনের ডাক কতটা ফলপ্রসূ হবে তা অবশ্য বলা মুশকিল৷ কেননা কংগ্রেসের কর্মী সমর্থকরা দলীয় নেতাদের কার্যকলাপে তিতিবিরক্ত হয়ে মুখ ফিরিয়ে রয়েছে৷ এই অবস্থায় দলীয় কার্যকলাপ বৃদ্ধির যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার ফলপ্রসূ করা বর্তমান নেতৃত্বের পক্ষে অনেকটাই কষ্টকর বলা যেতে পারে৷ কেননা দীর্ঘদিন ধরে কংগ্রেস দল শীতঘুমে আচ্ছন্ন৷ মরাগাঙে পাল তোলার এই প্রয়াস কতটা সার্থক হবে সেটা সময়ই বলবে৷ তবে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ১৮ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিস ঘেরাও কর্মসূচীতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক সমবেত হবে৷ এখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হবে৷ এই আন্দোলন কর্মসূচী সফল করতে দলের সকলস্তরের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top