News Flash

  • Home
  • Uncategorized
  • নমিনেশন তোলাকে কেন্দ্র করে শিলিগুড়ির একাধিক কলেজে ছাত্র সঙ্ঘর্ষ, নামল পুলিশ
Image

নমিনেশন তোলাকে কেন্দ্র করে শিলিগুড়ির একাধিক কলেজে ছাত্র সঙ্ঘর্ষ, নামল পুলিশ

West-Bengal-Police শিলিগুড়ি, ১৬ জানুয়ারি (হি.স): ছাত্র সংসদ নির্বাচনের নমিনেশন তোলা ও জমাকে কেন্দ্র করে প্রথম দিনই উত্তেজনা ছড়াল শিলিগুড়ি কলেজে| অভিযোগ, এস এফ আই-এর হয়ে ছাত্র-ছাত্রীরা যখন নমিনেশন তুলতে কলেজের গেটে জমা হয়, তখনই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদেরকে নমিনেশন ফর্ম তুলতে বাধা দেয় এবং মারধর করে| এতে দার্জিলিং জেলা এস এফ আইয়ের সহ সভাপতি সাগর শর্মার মাথা ফেটে যায়| সম্পূর্ণ ঘটনাটি পুলিশের সামনে হলেও তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করা হয়েছে এস এফ আইয়ের পক্ষ থেকে| অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নমিনেশন তুলতে কোনও বাধা দেওয়া হয়নি বলে জানানো হয়েছে| প্রসঙ্গত, শিলিগুড়ি সহ গোটা মহকুমা জুড়ে শুরু হয়েছে কলেজগুলিতে নমিনেশন ফর্ম তোলা এবং জমা দেওয়ার কাজ| বাগডোগরা ও মহিলা কলেজে নমিনেশন তোলাকে কেন্দ্র করে টি এম সি পির সঙ্গে এস এফ আই, এ বি ভি পি-র ছাত্র সংগঠনের মধ্যে সঙ্ঘর্ষের ঘটনা ঘটে| সোমবার শুরু হল শিলিগুড়ি কলেজে নমিনেশন তোলা ও জমা দেওয়ার কাজ| মঙ্গলবারও চলবে| নির্বাচন হবে ২৮ জানুয়ারি| শিলিগুড়ি কলেজে ৫৪টি আসন রয়েছে| ছাত্র সংসদ দখলে ছিল টি এম সি পির| এদিন প্রথম দিন নমিনেশন তুলতে টি এম সি পি-র সঙ্গে সঙ্গে কলেজ গেটে জড়ো হয় এস এফ আই প্রার্থীরাও| ১২ জন এস এফ আই প্রার্থী নমিনেশন পত্র তুলতে গেটের সামনে জড়ো হলে টি এম সি পি-র সদস্যরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ করেছে এস এফ আই নেতারা| তাদের অভিযোগ, পুলিশের সামনেই হামলা করা হয়েছে| মারধর করা হয়েছে নমিনেশন তুলতে আসা পড়ুয়াদের উপর| পুলিশ সেখানে নিরুত্তাপ ছিল| টি এম সি পি-র হামলায় গুরুতর আহত হয়েছেন এস এফ আইয়ের দার্জিলিং জেলা সহ সভাপতি সাগর শর্মা| তার মাথায় আঘাত লাগে| তাকে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে| সেখানে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| এছাড়াও ডি ওয়াই এফ আই কর্মী বিমান চক্রবর্তীকেও মারধর করা হয়েছে| পরে সাগর শর্মা শিলিগুড়ি থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন| জখম সাগর শর্মা বলেন, রাজ্যের শাসক দল যে বিরোধীদের নমিনেশন তুলতে দেবে না তা ৱুঝতে পেরেই রবিবার শিলিগুড়ি থানায় পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল| কিন্তু তা সত্ত্বেও পুলিশের সামনেই আমাদেরকে মারা হল| পুলিশ কিছুই করে নি| শাসক দলের হয়ে কাজ করছে| আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়| আরও অনেককে বেধড়ক মারা হয়েছে পুলিশের সামনে| তিনি বলেন, তা সত্ত্বেও ১১ জন এস এফ আই কর্মী নমিনেশন তুলতে পারে| এদিকে, টি এম সি পির জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, আমাদের প্রার্থীদের উপর হামলা করা হয়েছে| এসব মিথ্যে কথা| আমরা বলেছি বিরোধী প্রার্থীদের আমরা ফুল দিয়ে স্বাগত জানাব| তাই করছি| আমাদের সদস্যরা ওদের উপর হামলা করেনি| এস এফ আই কর্মীরাই আমাদের উপর হামলা করেছে| এদিকে, ঘটনার পরই কলেজের সামনে আসেন শিলিগুড়ি পুরনিগমের দুই মেয়র পারিষদ শঙ্কর ঘোষ এবং শরদিন্দু চক্রবর্তী| অন্যদিকে,  এদিন মনোনয়নকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি কলেজেও| দফায় দফায় সঙ্ঘর্ষ বাধে টি এম সি পি এবং এস এফ আইয়ের মধ্যে| এই কলেজে ২২টি আসনে নির্বাচন হবে| প্রতিটিতেই টি এম সি পি এবং এস এফ আই তাদের মনোনয়ন তুলেছে| কিন্তু এদিন জমা দিতে এলেই সঙ্ঘর্ষ বাধে| দুপক্ষের মধ্যে বাশ ও লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যেতেও দেখা যায়| ইটবৃষ্টিও হয়| পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাসের সেল ফাটাতে হয়| প্রভাস রায়,

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top