News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্যোগ লক্ষ্মীরতনের, খুলে গেল শ্রীহনুমান জুটমিল
Image

উদ্যোগ লক্ষ্মীরতনের, খুলে গেল শ্রীহনুমান জুটমিল

jutemillহাওড়া, ১৬ জানুয়ারি (হি.স.): রাজ্যের ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে স্বস্তি পেলেন শ্রীহনুমান জুটমিলের শ্রমিকরা| দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার সকালে খুলে গেল ঘু্সুড়ির শ্রীহনুমান জুট মিল| কাজ ফিরে পেলেন প্রায় ৩২০০ শ্রমিক| সোমবার জুটমিলটি খুলে যাওয়ায়, শ্রমিক মহলে খুশির হাওয়া| জুটমিলের মালিক-শ্রমিক উভয় পক্ষই বিধায়ক লক্ষ্মীরতন শুক্লাকে ধন্যবাদ জানিয়েছেন|
তাঁরা বলছেন, তিনি (লক্ষ্মীরতন শুক্লা) এগিয়ে এসে শ্রমিকদের বিষয়টি দেখেছেন| তিনি পাশে না দাঁড়ালে মিলটি খুলতে আরও দেরি হত| কর্তৃপক্ষ জানিয়েছেন, আগের সমস্ত কর্মীকেই কাজে বহাল করা হবে| নোট বাতিলের জন্য কর্মীদের পাওনা মেটাতে সমস্যা হওয়ায় মিলটি বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষ| কর্মীরা জানিয়েছেন, কর্তৃপক্ষের কাঙ্ক্ষিত উত্পাদন করার জন্য আমরা সবাই কাধে কাঁধ মিলিয়ে কাজ করব|
উল্লেখ্য, শ্রীহনুমান জুটমিলটি গত ৬ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে পড়েছিল| নোট বাতিলের পর শ্রমিকদের বেতন দিতে সমস্যা হওয়ায় কর্তৃপক্ষ মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top