News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ কং-এর রিজার্ভ ব্যাংক ঘেরাও ১৮ই, নতুন মহাত্মা গান্ধী হতে চাইছেন মোদি, কটাক্ষ গগৈয়ের
Image

প্রদেশ কং-এর রিজার্ভ ব্যাংক ঘেরাও ১৮ই, নতুন মহাত্মা গান্ধী হতে চাইছেন মোদি, কটাক্ষ গগৈয়ের

গুয়াহাটি, ১৫ জানুয়ারি, (হি.স.) : বিমুদ্রাকরণের প্রতিবাদী ধারা কর্মসূচির সফল বাস্তবায়নের উদ্দেশ্যে অসম প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে আজ রবিবার এক গুরুত্বপূৰ্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির অন্যতম অঙ্গ ১৮ জানুয়ারি গুয়াহাটিতে রিজাৰ্ভ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন সম্পর্কে বিস্তৃত প্রস্তুতি-পন্থা অববম্বন করেন দলের প্রদেশ নেতৃত্ব। প্রদেশ সভাপতি রিপুন বরার পৌরোহিত্য আনুষ্ঠিত সভায় রাজ্যের সকল কংগ্ৰেসকৰ্মীকে এতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। এ ধরনের নানা প্রতিবাদী কর্মসূচি আগামী মাৰ্চ পর্যন্ত চলবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সভাপতি রিপুন বরা।
এদিকে আজ রবিবারও ফের কেন্দ্ৰীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ। স্বভাবসুলভ ভঙ্গিতে আজও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরএসএসের প্ৰচারক বলে সম্বোধন করেছেন। মোদি ভারতের নতুন মহাত্মা গান্ধী হতে চাইছেন বলেও কটাক্ষ করেন তিনি।
মুখ্যমন্ত্ৰী সনোয়ালের দুদিন আগের এক মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে তার সত্যতা প্ৰমাণ করুন সর্বানন্দ। বলেন, প্রায় সাত মাস হতে চলল, বিজেপি সরকার এখনও কোনও প্ৰতিশ্ৰুতিই পালন করতে পারেনি। এটা বিস্ময়কর ঘটনা বলেও মনে করেন সাবেক মুখ্যমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top