News Flash

  • Home
  • Uncategorized
  • এবার থেকে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না জওয়ানরা, নির্দেশ স্বারাষ্ট্রমন্ত্রকের

এবার থেকে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না জওয়ানরা, নির্দেশ স্বারাষ্ট্রমন্ত্রকের

MHAনয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : এবার থেকে সেনা বাহিনীতে জওয়ানরা আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না| এবং নিজেদের অভিযোগ, অসন্তোষ নিয়ে তৈরি করা ভিডিও ডিজি-র অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায়ে পোস্ট করতে পারবেন না| সেনা জওয়ানদের অভ্যন্তরীন বিতর্ক প্রেক্ষিতে এই সিদ্ধান্ত লিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে আরও বলা হয়েছে এখন থেকে স্মার্টফোন নয়, সেনা জওয়ানদের কাছে থাকবে সাধারণ ফোন|
সম্প্রতি বিএসএফ জওয়ান, সিআরপিএফ জওয়ান এবং ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান তাঁদের বিভিন্ন দাবি দাওয়া, অসন্তোষের কথা জানিয়ে ভিডিও করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়| তারপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে| এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|
প্রসঙ্গত, শুক্রবারই সেনা প্রধান বিপিন রাওয়াত এক সাংবাদিক বৈঠকের সময় বলেন, বিএসএফ, সিআরপিএফ, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কোনও অভিযোগই অবহেলা করা হবে না| তাঁদের করা প্রত্যেক অভিযোগ খতিয়ে দেখে যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে| তেব প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়| সব জওয়ানকেই মাথায় রাখতে হবে আমরা একটা পরিবার| শৃঙ্খলার সঙ্গে কোনওদিন আপস করেনি ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় সেনার অসন্তোষ প্রকােশ্য আসে বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদেবর খাবারের মান নিয়ে করা পোস্টে| মিডিয়ায় তাঁদের ওপর চলা অত্যাচার নিয়ে মুখ খোলেন সেনা জওয়ান যোজ্ঞ প্রতাপ সিংহ| তাঁর অভিযোগ, সেনাবাহিনীর প্রবীণ আধিকারিকরা তাঁদের দিয়ে ব্যক্তিগত কাজ করান, এবং তিনি অভিযোগ করেছেন বলে, সিনিয়ররা তাঁর ওপর অত্যাচার আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন| যোজ্ঞ প্রতাপের দাবি, তাঁর জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে আত্মহত্যা করতেন| পেনশন না পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন এক সিআরপিএফ জওয়ান| এই পরিস্থিতিতেই আজ সেনা জওয়ানদের স্মার্ট ফোন ব্যাবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top