News Flash

  • Home
  • Uncategorized
  • পয়লা এপ্রিল থেকেই জিএসটি চালু করতে চায় কেন্দ্র, রাজ্যে অনুষ্ঠিত হল পদ্ধতি নিয়ে কর্মশালা

পয়লা এপ্রিল থেকেই জিএসটি চালু করতে চায় কেন্দ্র, রাজ্যে অনুষ্ঠিত হল পদ্ধতি নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ আগামী ১৬ জানুয়ারি জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে৷ কেন্দ্র চাইছে

শুক্রবার আগরতলায় জিএসটি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷
শুক্রবার আগরতলায় জিএসটি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷

আগামী পয়লা এপ্রিল থেকেই দেশে জিএসটি বিল কার্যকর করতে৷ কিন্তু কেন্দ্র-রাজ্য মতানৈক্যের জেরে এই বিল কার্যকরে বাধা সৃষ্টি হচ্ছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি চাইছেন ১৬ জানুয়ারি জিএসটি কাউন্সিলের বৈঠকেই সমস্ত সমস্যার সমাধান হোক৷ ঐ বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা যোগ দেবেন৷ তিনি বৈঠকে রাজ্যের বক্তব্য জানাবেন৷ এবিষয়ে অর্থমন্ত্রী বলেন, সাংবিধানিক নীতি অনুযায়ী সেপ্ঢেম্বরের মধ্যে জিএসটি বিল কার্যকর করতে হবে৷
পণ্য পরিষেবা কর ব্যবস্থায় আমূল পরিবর্তনে কেন্দ্রীয় সরকার এই বিল এনেছে৷ কর ব্যবস্থায় সরলীকরণ এই বিলের অন্যতম মুখ্য লক্ষ্য বলে দাবি কেন্দ্রের৷ কিন্তু বিল নিয়ে মতানৈক্যের মূলে রয়েছে বড় রাজ্যগুলির কিছুটা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ত্রিপুরার মত ছোট রাজ্যগুলি জিএসটি চালু করলে ক্ষতির বদলে লাভ হবে বলে ধারণা করা যাচ্ছে৷
কেন্দ্র চাইছে যে করেই হোক পয়লা এপ্রিল থেকেই জিএসটি চালু করা যায়৷ সে লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে জিএসটি নিয়ে কর্মশালার আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ সে অনুসারে শুক্রবার আগরতলায় আবগারি ও শুল্ক দপ্তরের উদ্যোগে জিএসটি শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ মূলত, জিএসটি চালু হলে অনলাইনে কিভাবে কর জমা দিতে হবে সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানিয়েছে কর্মকর্তারা৷ জানা গেছে, এই কর্মশালায় প্রায় ১ হাজার ডিলারদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তাদের কাছে জিএসটি বিলের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, আগামী জুন মাসের আগে জিএসটি বিল কার্যকর করা সম্ভব হবে না৷ কেন্দ্র-রাজ্যের মধ্যে যে বিষয়গুলি নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে সেগুলি পর্যালোচনা করার জন্য কাউন্সিলের তরফে গঠিত কমিটি এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে উঠতে পারেনি৷ তাছাড়াও রাজ্যগুলিকে নতুন পণ্য পরিষেবা কর ব্যবস্থায় লাভবান কিভাবে করা যায় সে বিষয়েও দিশা ১৬ জানুয়ারির বৈঠকে কতটা দেখাতে পারবে অর্থমন্ত্রক সে বিষয়েও যথেষ্ট সংশয় রয়েছে৷ ফলে, জিএসটি বিল কেন্দ্রীয় সরকারের কাছে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top