News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা বিতর্ক : প্রকাশ্যে মুখ না খুলে তাঁর কাছে অভিযোগ জানাতে বললেন বিপিন রাওয়াত
Image

সেনা বিতর্ক : প্রকাশ্যে মুখ না খুলে তাঁর কাছে অভিযোগ জানাতে বললেন বিপিন রাওয়াত

bipin-rawatনয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : একের পর এক সামরিক ও আধা-সামরিক জওয়ানের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত| শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়| সব জওয়ানকেই মাথায় রাখতে হবে আমরা একটা পরিবার| দেশজুড়ে বিতর্কের সমাধানের চেষ্টায় সেনাধ্যেক্ষ পরামর্শ, যে কোনও অভিযোগ সরাসরি তাঁর কাছে জানাতে| তিনি জানান এর জন্য পৃথক বাক্স থাকবে| এমনকী, অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি|
গতকালই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিচারকের কাজ করানোর অভিযোগ তোলেন এক সেনা জওয়ান| সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় দেহরাদুনের ৪২ নম্বর ইনফ্যান্ট্রি বিগ্রেডের ল্যান্সনায়েক যজ্ঞপ্রতাপ সিংহের দাবি করেন, তাঁকে দিয়ে পরিচারকের কাজ করানো হত| তিনি প্রশ্ন তোলেন, একজন সেনাকে কেন ঊর্ধ্বতন অফিসারের জুতো পলিশ করতে হবে?
এর আগে সেনাবাহিনীর এক জওয়ান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন| যে ভিডিওয় জওয়ান তেজ বাহাদুর যাদব প্রশ্ন তুলেছিলেন খাবারের মান নিয়ে| ভিডিওয় তাঁর অভিযোগ ছিল, অত্যন্ত নিম্নমানের খাবার খেতে দেওয়া হয় তাঁদের| যেটুকু বা দেওয়া হয়, তার পরিমাণ অত্যন্ত অল্প| ফলে বেশিরভাগ দিনেই পেট ভরে না| অনেক জওয়ানকে আবার রাতে না খেয়ে শুয়ে পড়তে হয়| কারণ খাবার নাকি শেষ হয়ে যায়| এমনকী জওয়ানদের জন্য বরাদ্দ চাল, ডাল পাশ্ববর্তী গ্রামে অল্প দামে বিিক্র করে দেওয়ার অভিযোগও উঠেছিল|
শুক্রবার সেনাপ্রধান এক সাংবাদিক সম্মেলন করে জানান, জওয়ানদের অভিযোগ থাকতেই পারে| কিন্তু কোথায় অভিযোগ জানাতে হবে, সেটাও বোঝা দরকার| কোনও সামরিক কর্মীর যদি কিছু অভিযোগ থেকে থাকে, তাহলে তা সর্বসমক্ষে প্রকাশ না করে ব্যক্তগতভাবে তাঁকে জানানোর পরামর্শও দেন রাওয়াত| তিনি বলেন, এর জন্য প্রত্যেক সেনা কম্যান্ড সদর দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে একটি পৃথক সেনাপ্রধানকে অভিযোগ বা পরামর্শ দেওয়ার বাক্স বিভিন্ন জায়গায় রাখা হয়| তিনি আরও বলেন প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়| সব জওয়ানকেই মাথায় রাখতে হবে আমরা একটা পরিবার| দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব| শৃঙ্খলার সঙ্গে কোনওদিন আপস করেনি ভারতীয় সেনাবাহিনী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top