News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ রাজ্যে ভোট, সিবিএসই-র পর এবার দিন বদল হল আইসিএসই-আইএসসি পরীক্ষার
Image

পাঁচ রাজ্যে ভোট, সিবিএসই-র পর এবার দিন বদল হল আইসিএসই-আইএসসি পরীক্ষার

education-2নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : সিবিএসই-র পর এবার আইসিএসই-আইএসসি। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জেরে দিন বদল হল আইসিএসই-আইএসসি-র দশম-দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে কাউন্সিল জানায়
আগের সূচিতে বলা হয়েছিল, আইসিএসই বা দশম শ্রেণির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন তা ১০ মার্চ শুরু হবে এবং ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
তবে দশম শ্রেণির পরীক্ষা পিছলেও, সামান্য এগিয়ে আনা হয়েছে আইএসসি বা দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে। জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল আইএসসি-র। নতুন সময়সূচি অনুযায়ী, তা এখন ৩০ জানুয়ারি শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচন। এর আগে ভোটের জন্য পিছিয়ে দেওয়া হয় সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এবার সেই পথে হাঁটল আইসিএসই-আইএসসিও ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top