News Flash

  • Home
  • Uncategorized
  • পাক মাটিতে দাঁড়িয়ে আখনুর হামলার দায় স্বীকার হাফিজের

পাক মাটিতে দাঁড়িয়ে আখনুর হামলার দায় স্বীকার হাফিজের

hafiz saeedইসলামাবাদ, ১৩ জানুয়ারি (হি.স.) : কাশ্মীরের আখনুর সেক্টরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলা চালানোর কথা অকপটে স্বীকার করলেন পাক জঙ্গি নেতা হাফিজ সইদ| পাকিস্তানের মাটিতে হাজার হাজার মানুষের সামনে এই ঘোষণা করল পাক জঙ্গি নেতা হাফিজ সইদ| হাফিজের দাবি, চার মুজাহিদিন জঙ্গি ভারতের কমপক্ষে ৩০ সেনাকে হত্যা করেছে|
বৃহস্পতিবার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন মুজাহিদিন পাকিস্তানে এক জনসভায় হাফিজ বলে, চার যুবক সম্প্রতি জম্মু-কাশ্মীরের আখনুরে সেনা ক্যাম্পে অভিযান চালিয়েছে| ভারতীয় সেনার ১০টি ক্যাম্পে সাফাই অভিযান করা হয়েছে| পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সার্জিক্যাল স্ট্রাইকের জবাব দিতে পারেননি| ঈশ্বরের কৃপায় আমি সেই জবাব দিয়েছি| ভবিষ্যতে সীমান্তে আরও হামলা হুমকিও দেয় হাফিজ|
প্রসঙ্গত, গত সোমবারই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স বা জিআরইএফ ক্যাম্পে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে পাক জঙ্গিরা| নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত আখনুরে জিআরইএফ সেনা মোতায়েন করা হয়েছিল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top