News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর উপত্যকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দুই ব্যাঙ্ক
Image

কাশ্মীর উপত্যকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দুই ব্যাঙ্ক

fire2শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): প্রবল ঠান্ডার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড কাশ্মীর উপত্যকায়| আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল দুই ব্যাঙ্ক ও একটি ডাকঘর| তবে, হতাহতের কোনও খবর নেই| শুক্রবার সকালে কাশ্মীরের কোর্ট রোড এলাকার লাল চকে ‘ওল্ড ম্যাজেস্টিক হোটেল বিল্ডিং’-এ আগুন লাগে| বহুতলের মধ্যে সরকারি, বেসরকারি ব্যাঙ্ক, ডাকঘর ছাড়াও বহু দোকান ছিল| বহুতলে অবস্থিত পঞ্জাব ও বিজয়া ব্যাঙ্কের শাখা সহ বহুতলের মধ্যে অবস্থিত ডাকঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের মোট ১৮টি ইঞ্জিন| ততক্ষণে প্রায় এক ডজন দোকান ভস্মীভূত হয়ে যায়| পুড়ে ছাই হয়ে যায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র| ক্ষতি হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের একটি শাখারও|
কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top